চোখ ভালো রাখার খাবার সম্বন্ধে জেনে নিন

আপনার কর্ম ব্যস্ত জীবনে চোখের ভূমিকা অপরিসীম। অবস্থানগত কারণেই আমাদের গোলাকার চোখ সর্বদা সুরক্ষিত। বাইরে থেকে যেটুকু দেখা যায় সে টুকুও চোখের পাতা দিয়ে ঢাকা থাকে। এছাড়া আইলেশ ও আইভ্রু চোখকে ধুলোময়লা থেকে রক্ষা করে। চোখের পানি সাধারনত ধুলোবালি ও রোগ জীবানু ধুয়ে চোখকে সুস্থ রাখে।

চোখের চারপাশের বলিরেখা ও কালোদাগ দূর করার ২ টি টিপস
এরপরও চোখ ভাল রাখার জন্য আমাদের কিচু করণীয় আছে

চোখ ভালো

চোখ ভালো রাখার খাবার

চোখের জন্য খাদ্য

আপনি যা খাচ্ছেন তার প্রভাব আপনার চোখের স্বাস্থ্যের উপর পরে। ওমেগা-৩ ফ্যাটি এসিড, লুটেইন, জিঙ্ক, ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার বয়স বৃদ্ধিজনিত চোখের সমস্যা এড়াতে সহায়তা করে। নিম্নের খাবার গুলো নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে।
সবুজ শাক-সবজি যেমন লেটুস পাতা
স্যামন মাছ, টুনা মাছ এবং যে কোনো তৈলাক্ত মাছ, ছোট মাছ ইত্যাদি।
ডিম, বাদাম, সিমের বীজ এবং অন্যান্য উদ্ভিজ প্রোটিন।
কমলা এবং অন্যান্য সাইট্রাস ফল এবং ফলের রস।

চোখের ভ্রু আকর্ষনীয়, ঘন ও সুন্দর করার ৫টি উপায়

চোখ ভালো রাখার খাবার সম্বন্ধে জেনে নিন
চোখের যত্নে পালংশাক:

পালংশাকে আছে প্রচুর পরিমাণে ‘লুটিন’ নামক পুষ্টি উপাদান, যা চোখে ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে আরও আছে বিটা ক্যারোটিন আর জিক্সান্থিন; দুটোই চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

চোখের যত্নে ঝিনুক (oyster):

ঝিনুকের মাংসে উপস্থিত জিংকের পরিমাণ অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি। ‍যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের খাদ্য ও পুষ্টিবিদ ক্যারোলিন কফম্যান বলেন, “জিংক যকৃতে জমে থাকা ভিটামিন এ ব্যবহার করে রেটিনায় মেলানিন তৈরি করতে সাহায্য করে। মেলানিন আমাদের চোখের ওপর একটি রক্ষাকারী আবরণ তৈরি করে।”

চোখ ভালো রাখতে ঝিনুক

চোখ ভালো রাখতে ঝিনুক

তিনি আরও বলেন, “কেবল ঝিনুকেই দৈনিক চাহিদার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি জিংক থাকে।
গ্রিন টি: এই চায়ের অসংখ্য উপকারিতার কথা জানা গেছে। এটি চোখের জন্যও উপকারী। যুক্তরাষ্ট্রে খাদ্য ও পুষ্টিবিদ এবং এবিসি নিউজের মেডিকল কন্ট্রিবিউটর ডেভিড ক্যাটজ বলেন, “সবুজ চা, ফ্ল্যাভানয়েড নামক উপাদানের সমৃদ্ধ উৎস। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা রেটিনাকে সূর্যালোকের তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে।”

সুন্দর চোখ পেতে যা যা করতে হবে
এছাড়াও প্রাণীদের উপর গবেষণায়, কিছু বিশেষ প্রকারের গ্লুকোমার ঝুঁকি হ্রাসের সঙ্গে সবুজ চা পানের সম্পর্ক প্রমাণিত হয়েছে।
আখরোট: আখরোটে আছে উদ্ভিজ্জ ওমেগা থ্রি ফ্যাটি এসিড, যা সামুদ্রিক খাবার থেকে ভিন্ন। এটি রক্ত প্রবাহ, লিপিডের মাত্রা ইত্যাদি ঠিক রাখতে সাহায্য করে, যা চোখ ও অপরাপর দেহযন্ত্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

চোখের যত্নে কুমড়া:

বিশেষজ্ঞদের মতে ক্যারোটিনয়েডস লুটিন ও জিক্সান্থিন বার্ধক্যজনিত চোখের সমস্যা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নোভা সাউথস্ট্রিম ইউনিভার্সিটি কলেজ অফ অপটোমারি’তে অবস্থিত অকুলার নিউট্রিশন ক্লিনিক’য়ের পরিচালক কিম্বার্লি রিড বলেন, “বয়স্ক লোকজন, যারা বার্ধক্যজনিত ‘ম্যাকুলার ডিজেনারেশন’য়ের ঝুঁকিতে আছেন; তাদের জন্য এসকল পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ।”

চোখ ভালো রাকতে কুমড়া

চোখ ভালো রাকতে কুমড়া

কুমড়া লুটিন ও জিক্সান্থিনের চমৎকার উৎস। এছাড়াও কুমড়ায় প্রচুর ভিটামিন এ আছে।
স্যামন মাছ: ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা ফিশ অয়েল নামে পরিচিত, বিশেষভাবে পরিচিতি পাওয়ার কারণ হল এর অসামান্য স্বাস্থ্যগুণ। সামুদ্রিক মাছ থেকে প্রাপ্ত ওমেগা থ্রি চোখের কোষের কাঠামো স্থিতিশীল রাখে এবং কোষগুলোর মধ্যে যোগাযোগে সহায়তা করে।
কফম্যান জানান, “স্যামন মাছে প্রাপ্ত ফ্যাটি এসিড বয়স্কদের মধ্যে ‘ম্যাকুলার ডিজেনারেশন’য়ের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।”
পাশাপাশি স্যামন মাছে উপস্থিত পুষ্টি উপাদান গ্লুকোমা ও শুষ্ক চোখ থেকেও রক্ষা করে।
আসল কথা হচ্ছে, চোখ ভালো রাখার খাবার সাধারণ স্বাস্থ্যপ্রদ খাদ্যাভ্যাসের বাইরে কিছু নয়।
ক্যাটজ বলেন, “চোখের জন্য উপকারী বিভিন্ন পুষ্টি উপাদান সাধারণত সুষম খাবারেই থাকে, বিশেষত রঙিন শাকসবজিতে।”
তার মতে, “চোখ রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, পুরো দেহের কথা ভেবেই পুষ্টিকর খাদ্য গ্রহণ করা।”

 

চোখের যত্নে আরো যা যা করবেন

নিয়মিত ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করিয়ে নিন।
কম্পিউটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখকে বিরতি দিন কিছুক্ষণের জন্য।
কম্পিউটার বা টেলিভিশনের স্ক্রীন চোখের বেশি কাছে রাখবেন না।
চোখ শুকনা লাগলে ঘন ঘন পলক ফেলুন।
প্রতি ২০ মিনিট পর পর অন্তত ২০ সেকেন্ডের জন্য কম্পিউটারের মনিটর থেকে চোখ সরিয়ে দূরে কোথাও তাকান বা চোখ বন্ধ করে রাখুন।
চোখ বেশি ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে ঠান্ডা পানির ঝাপটা দিন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

খেজুর

আপনি জানেন কি খেজুরে লুকিয়ে আছে ক্যান্সার সহ ৭টি রোগের মহৌষধ

আমাদের দেশে সৌদি আরবের খেজুর সারা বছর পাওয়া গেলেও মূলত রমজান মাস ছাড়া ফলটি খুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.