সবার সামনে বুকের দুধ খাওয়াবো না কেন?

শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই৷ অথচ সেই বুকের দুধ যদি কোনো মা তাঁর শিশুকে জনসমক্ষে পান করান, তাহলেই বিপত্তি৷ সিনেমা বা নাটকে খোলামেলা পোশাক পরলে বা যৌন দৃশ্যে অভিনয় করলেও হয়ত নারীর এমন সম্মানহানি হয় না!

বুকের দুধ

সবার সামনে বুকের দুধ খাওয়াবো না কেন?

অদ্ভুত আমাদের সমাজ৷ একদিকে ‘মা’-কে আমরা মাথায় করে রাখি, অন্যদিকে মাতৃদেহ দেখি লোলুপ দৃষ্টিতে৷ তা না হলে, একটি মা নিজের শিশুকে বুকের দুধ খাওয়ালে, হোক না তা জনসমক্ষে, এত কটাক্ষ আসে কোথা থেকে? সর্বসমক্ষে স্তন্যপান করানোকে কেন ভালো চোখে দেখি না আমরা?
এই তো সেদিনও সন্তানকে প্রকাশ্যে স্তন্যপান করানোর অভিযোগ এক মা-কে হত্যা করে বসে তথাকথিক ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ এ তো না হয় একটি জঙ্গি সংগঠনের কার্যকলাপ৷ কিন্তু সম্প্রতি ব্রিটেনে যা ঘটে গেল, তারও জুড়ি মেলা ভার৷

 

লন্ডন মেট্রোতে সেদিন একটি মেয়ে হঠাৎ করেই তাঁর কোলের সন্তানটিকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন৷ কিছুক্ষণের মধ্যে জনৈক তরুণ তার বিরোধিতা করে ওঠে৷ শুরু হয় বচসা, তারপর চ্যাঁচামেচি৷ঐভাবে বুকের দুধ খাওয়ানোর জন্য শেষ পর্যন্ত মেয়েটিকে ট্রেন থেকে নামিয়ে দেয়ারও কথা হয়৷ কিন্তু গল্পটা সে’পর্যন্ত যায় না, কারণ, পুরো ঘটনাটা ছিল একটা ‘সামাজিক পরীক্ষা’৷ বুকের দুধ কম? হলে কি করবেন জেনে নিন।
তবে এমন ঘটনা ভারত-বাংলাদেশ তো বটেই, ইংল্যান্ডের মতো আপাত আধুনিক দেশেও আকছারই ঘটছে৷ এই যেমন কয়েক মাস আগে এক মা লন্ডনের একটি দোকানে শিশুকে বুকের দুধ খাওয়াতে গেলে, দোকানের এক কর্মকর্তা তাঁকে বের করে দেন৷ বলা হয়, দোকানে নাকি প্রকাশ্যে স্তন্যপান করানোর নিয়ম নেই৷ অথচ ব্রিটেনের সংবিধানের ‘ইকুয়ালিটি অ্যাক্ট ২০১০’ অনুযায়ী, সব মায়েদেরই যে কোনো সার্বজনীন এলাকায় নিজের শিশুকে বুকের দুধ খাওয়ানোর অধিকার রয়েছে৷

জেনে নিন মায়ের বুকের দুধ সম্পর্কে ১২টি অজানা তথ্য
যা-ই হোক, সে সময় উপস্থিত অন্যান্য ক্রেতারাও দোকান কর্তৃপক্ষের এমন ব্যবহারে ক্ষুব্ধ হন৷ অবশ্য এ ঘটনার ক’দিন বাদে ঘটে আসল ঘটনাটি৷ একদিন সকালে দেখা যায় দোকানের সামনে প্রায় ৭০ জন মায়ের ভিড়৷ সকলের কোলেই ছিল একটি করে দুধের শিশু৷ দোকানের সামনে দাঁড়িয়ে নিজ শিশুটিকে স্তন্যপান করাতে শুরু করেন তাঁরা৷ সকলে মিলে প্রতিবাদ করেন, যাতে বুকের দুধ খাওয়াতে গিয়ে নারীর আর সম্মানহানি না হয়৷ এমন প্রতিবাদের কথা আগে কখনো শুনেছেন কি?
সূত্রঃডিডাব্লু.কম

অন্যরা যা খুঁজছেনঃস্তন breast, mamma বুক chest, breast, booking, heart, thorax ;বক্ষ; bust, breast, bosom, thorax; মাই mamma, হৃদয়;  heart, bosom,  অন্তর heart, interval, end, mind, inside, depth উর bosom, breast, chest; কুচ; bosom, breast, petto, bubby মর্মস্থল vitals,, kernel বক্ষ:স্থল; chest, সম্মুখীন হত্তয়া; front, face with, envisage, encounter, meet, breast বাধা দেত্তয়া impede, obstruct, check, clog, stop, inhibit বুক পাতিয়া দেত্তয়া;আরোহণ করা ;climb, climb up, go up, ascend, get up, ride; মানববক্ষের আকৃতিবিশিষ্ট কোনো কিছু; breast; উরোজ ;

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সিজার

যে কারণে সিজার করা হয় ! কেউ মিস করবেন না পোস্টটি, অনেক কিছু জানতে পারবেন

সুস্থ মা সুস্থ শিশু। মায়ের সুস্থতাই নির্ধারণ করবে সন্তানের সুস্থতা। আর সেজন্য দরকার মায়ের সার্বক্ষণিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.