রাতের বেলার মাত্র ১০ মিনিটের যত্নে চিরকাল সুন্দর থাকুন

রাতের বেলার মাত্র ১০ মিনিটের যত্নে চিরকাল সুন্দর থাকুন
রাতের বেলার মাত্র ১০ মিনিটের যত্নে চিরকাল সুন্দর থাকুন

সুস্থ সুন্দর ত্বক আমাদের একজন মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।কোন সময়টাতে ত্বকের যত্ন নিলে আমরা সব চাইতে ভালো ফলাফল পেতে পারি তা অনেকিই জানি না। Skin বিশেষজ্ঞদের মতে আমাদের ত্বকের ওপর সব চাইতে ভালো প্রভাব ফেলে রাতের বেলার যত্নে।রাতে আমরা ত্বকের যত্ন নিলে তা সারারাত আমাদের ত্বকের ওপর কাজ করতে থাকে। এতে করে আশানুরূপ fair skin পাওয়া সম্ভব।

কিন্তু রাতের বেলা অনেকেই ত্বকের যত্ন আলসেমির কারণে নিতে চান না। এরকম ভুল না করাই ভালো।মাত্র ১০ টি মিনিট সময় বের করে নিয়ে ত্বকের একটু যত্ন নিন। দেখবেন খুব সহজে ত্বকের নানা সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে গেছেন।

মাত্র ১ মিনিটে স্ক্রাব করুন:
কেমিক্যালের স্ক্রাব প্রতিদিন ব্যবহার করা উচিৎ নয়। তাই ঘরে সামান্য চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক স্ক্রাবার। এটি দিয়ে মাত্র ১ মিনিট ত্বক স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন। অনেক উপকার পাবেন।

ফেসিয়াল মাস্ক ৫-৭ মিনিটেই:
এক চা চামচ মধু, অর্ধেক পাকা কলা পিষে এবং একটু দুধ মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান ম্যাসেজ করে। ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিন। এতে ত্বকের নিচে রক্ত সঞ্চালন ভালো হবে। ফলে ত্বকের নানা সমস্যা দূর হবে। মাত্র ৫-৭ মিনিট মুখে রেখে দিন। এরপর তা আলতো ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো করে। মুছে নিন ত্বক মাস্কটি ভালো করে ধুয়ে নেবেন ত্বক থেকে। যেন একটুও রয়ে না যায় ত্বকে। এরপর একটি পাতলা সুতি তোয়ালে দিয়ে মুখ চেপে চেপে মুছে ফেলুন। ঘষে মুছবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। এভাবে সারারাত থাকুন। কারণ মধু ব্যবহার পর কোনো ধরণের প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন হয় না।

ব্যস, মাত্র ১০ মিনিটে হয়ে গেলো রাতের বেলার ত্বকের যত্ন। নিয়মিত এই রুটিন মেনে চললে ত্বকের নানা সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি পাবেন।

আপনার রূপচর্চা বিষয়ক যেকোন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন অাপনার ডক্টর সাইটটি।ধন্যবাদ

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.