লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম কিন্তু নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খুব ঘন নয়তো কখনো সেমাই এক দিকে দুধ একদিকে ভাসতে থাকে। তাদের জন্য সহজ ও মজার লাচ্ছা সেমাই রেসিপি দিলাম।
দারুণ মজাদার লাচ্ছা সেমাই বানানোর উপায়
উপকরণ
দুধ – ১ লিটার
লাচ্ছা সেমাই – ২০০ গ্রাম
চিনি – ২০০ গ্রাম
লবন – ১/৪ চা চামচ
এলাচ দারুচিনি -৩ – ৪ টা
গুড়া দুধ – ১/৪ কাপ
বাদাম, কিসমিস – সাজানোর জন্য
প্রণালী
দুধ এ লবন, এলাচ দারুচিনি, দিয়ে ফুটিয়ে নিন। ২- ৪ মিঃ পর চিনি দিন। গুড়া দুধ অল্প পানিতে গুলে দুধের সাথে মিশিয়ে দিন। সারভিং ডিশে লাচ্ছা সেমাই বিছিয়ে নিন। ফুটানো দুধের মিশ্রণ সেমাই এর উপর ঢেলে দিন। কয়েক মিঃ ঢেকে রেখে দিন। ইচ্ছেমত সাজিয়ে পরিবেশন করুন।
যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
ছবি ও রেসিপি – খুরশিদা রনী
