ভালোবাসা দিবসের পোশাক কেমন হবে?

এই সপ্তাহেই ভালোবাসা দিবস।প্ল্যানিং শেষ। কোথায়, কখন কীভাবে কাটাবেন এবারের ভালোবাসা দিবসে সবটাই ঠিক। শুধু ঠিক হয়নি পোশাক। কী পোশাকে, ঠিক কেমনভাবে সাজাবেন নিজেকে ভেবে ভেবেই রাত কাবার। প্রেম দিবসের প্রচলিত লাল পোশাক নাকি অন্যরকম কিছু, সনাতনি শাড়ি নাকি সাহসী কোনো পোশাক….ধুত্, বেশি ভাবলে বেশি মুশকিল। তার থেকে বরং ভাবুন কীভাবে সেই দিনটাকে করে তুলবেন বাকি দিনগুলোর থেকে এক্কেবারে আলাদা, একেবারে নিজস্ব। পোশাকের ব্যাপারটা ছেড়ে দিন আমাদের ওপর।

ভালোবাসা দিবসের সাজ

ভালোবাসা দিবসের সাজ

পোশাক বাছার সময় মাথায় রাখুন আপনার প্ল্যান। যদি সারাদিনের জন্য বেরনোর পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ক্যাজুয়াল পোশাকেই মনোনিবেশ করুন। যদি রাতে রোম্যান্টিক ডিনারে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে শাড়ি পরতে পারেন। আর যদি নাইট আউটের কথা ভেবে রাখেন তাহলে সবথেকে উপযোগী শর্ট ড্রেস। তবে সবটাই বাছতে হবে নিজের চেহারা ও সেদিনের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে। ঝলমলে রোদ, হালকা শীত, বসন্তের আগমনী বার্তা ও সর্বোপরি প্রেমকে মাথায় রেখে অনুজ্জ্বল রঙে দিন এড়িয়ে যাওয়াই ভাল। সুন্দর রঙে নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন।
প্রেম মানেই প্যাশন। আর তাই ভালোবাসার রঙ বললেই মাথায় আসে লাল। যদি আপনার পছন্দের তালিকায় লাল থাকে তাহলে অবশ্যই লাল পরতে পারেন। সারাদিন ঘোরাঘুরি বা লং ড্রাইভে যেতে হলে জিন্সের সঙ্গে লাল হাইনেক পুলোভারের কোনো তুলনা নেই। যদি ঠাণ্ডা কম থাকে তাহলে সাদা বা হাল্কা রঙের কোনো টপের ওপর জরিয়ে নিতে পারেন লাল স্কার্ফ। শীতের কমবেশি তারতম্য অনুযায়ী লাল স্টোলও ব্যবহার করতে পারেন।

ভালোবাসা দিবসের পোশাক

ভালোবাসা দিবসের পোশাক

যদি আপনার চেহারা মেদহীন হয় তাহলে সাদা ফলিং শোল্ডার টপের কাঁধ থেকে উঁকি মারতে পারে লাল লঁজারি। তবে ভালোবাসা দিবস বলে শুধু লালেই আটকে থাকবনে না। যেকোনো উজ্জ্বল রঙই এই সময়ের জন্য এবং প্রেমের জন্য ভালো। পছন্দ মতো হালকা গোলাপি, উজ্জ্বল হলুদ, পার্পল, সুন্দর নীল যেকোনো রঙের পোশাকই আপনি পরতে পারেন। তার সঙ্গে মানানসই জুতো, ব্যাগ, অ্যাক্সেসরিজ নিলেই সাজ সম্পূর্ণ।

 

সারাদিনের ব্যাপার বলে মেকআপ কিন্তু হবে হালকা। ভালোবাসা দিবস বলে একগাদা মেকআপ করে ফেললে কিন্তু পুরো সাজটাই মাটি। মূলত গাঢ় কাজল আর ন্যুড, গোলাপি বা হালকা বাদামি লিপগ্লসেই শেষ করুন সাজ।

 

যদি দু`জনে শুধু সন্ধেবেলা রোম্যান্টিক ডিনারে যাওয়ার কথা ভাবেন তাহলে শাড়িই হবে সেরা পোশাক। হালকা সিফন এদিনের জন্য দারুণ। আর সেখানেও লাল সিফনের কোনো তুলনা নেই। ব্লাউজ কিন্তু লাল হলে চলবে না। লালের শেড বুঝে কনট্রাস্ট করে ব্লাউজ বাছলেই কেল্লা ফতে! ফিগার সুন্দর হলে সাহসী ব্লাউজ পরতে এ দিন আর দ্বিতীয় বার ভাবনেন না। হল্টার, স্লিভলেস, বড় কাটা পিঠের ব্লাইজ যেকোনো রকমই চলবে। লাল ছাড়াও হালকা গোলাপি বা হালকা হলুদ সিফনও খুব ভাল যাবে। এই সময় কিন্তু মেকআপ একটু গাঢ় করতেই পারেন। চোখের মেকআপ হালকায় নামিয়ে এনে ঠোঁটে লাগাতে পারেন ভ্যালেন্টাইন অর্থাৎ উজ্জ্বল লাল লিপগ্লস।

ভালোবাসা দিবসের সাজ দেখে নিন

ক্লাব বা পাবে নাইট আউটে যেতে হলে সবাইকে পিছনে ফেলে দেবে লাল শর্ট ড্রেস। চেহারা অনুযায়ী অবশ্যই ড্রেসের লেংথ ও কাট পরিবর্তন হবে। লাল যদি পরতে না চান তাহলে সর্বকালীন কালোতো আছেই। তবে এ দিন পুরো কালো না পরে লাল সরু বেল্ট, লাল স্কার্ফ বা শ্রাগ দিয়ে কালো পোশাক সাজিয়ে নিলে অনেক বেশি আকর্ষনীয় লাগবে। অনেক পার্লারে ভালোবাসা দিবস মেকওভারও করানো হয়। পকেট পারমিট করলে পার্লারে গিয়ে করিয়ে নিতে পারেন নতুন কোনো হেয়ার কাট বা হেয়ার স্টাইলিং। মনে রাখবেন এত সবকিছুর উদ্দেশ্য কিন্তু একটাই। দেখতে সুন্দর লাগা। কাজেই বিশেষ দিন বলে সারাবছর যা কস্মিনকালেও ভাবতে পারনে না তেমন কিছু একটা সেজে ফেললেন সেটা যেন কখনই না হয়। তাহলে কিন্তু ভালোবাসা দিবসের পুরো আনন্দটাই মাটি। মনে রাখবেন, আপনার ভালোবাসার মানুষটি কিন্তু প্রতিদিনের আপনারই প্রেমে পড়েছেন, কোনো বিশেষ আপনার নয়…। সূত্র: ওয়েবসাইট।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হিজাব

ঈদের জন্য জনপ্রিয় কিছু হিজাব ট্রেন্ডস!

পবিত্র ঈদ-উল-ফিতরের আর মাত্র প্রায় ২ সপ্তাহ বাকি। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.