ব্রণের দাগ নির্মূলের সহজ উপায় নিয়ে নিমেন্ আলোচনা করা হলোঃ
ব্রণ, অ্যাকনের দাগে লজ্জায় বাড়ির বাইরে বেরোতে পারছেন না? সুন্দর মুখ ঢেকে যাচ্চে দাগ ছোপে। তাহলে অবশ্যই এই পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করুন। নিশ্চিত আপনি দাগের spots হাত থেকে মুক্তি পাবেন।
ব্রণের দাগ নির্মূলের সহজ উপায় জেনে নিন
১) মুখের যে কোনও দাগ নির্মূল করতে পাতিলেবুর রস খুবই উপকারী। দাগের জায়গায় রোজ যদি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে দাগ ছোপ ধীরে ধীরে কমে যাবে।
২) মধু আমাদের চামড়ার পক্ষে খুবই উপকারী। অ্যাকনের বা ব্রণের দাগ Acne spots কমানোর জন্য প্রত্যেক দিন রাতে সারা মুখে মধু মেখে শুয়ে পড়ুন। আর সকালে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
৩) অ্যালোভেরা শুধু রোদের তাপ থেকেই আমাদের চামড়াকে বাঁচায় না। অনেক গুণ রয়েছে অ্যালোভেরার। চামড়ার ক্ষতিগ্রস্থ টিশুগুলিকে সরিয়ে নতুন টিশু তৈরি করতে খুব সাহায্য করে অ্যালোভেরার রস। এটি দিনে ২ বার মুখে লাগান। কিছুক্ষন পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণের দাগ দূর করে ২০ মিনিটে রঙ ফর্সা করুন অতি সহজে! (ভিডিওসহ)
ব্রণের দাগ দূর করার অা্র একটি কার্যকরী উপায় হল ত্রিফলা ।ত্রিফলা বাজারে শুষ্ক ফলের মত অবস্থায় পাওয়া যায়। অনেক কোম্পানি এটিকে নানা ভাবে প্রক্রিয়াজাত করেন ও বিক্রি করেন । তবে সবচেয়ে নিরাপদ হল যদি শুষ্ক ফল এর মত অবস্থায় ত্রিফলা ব্যববার করেন। ত্রিফলা হল ৩ টি ফলের মিশ্রন। এতে থাকে আমলকি , হরিতকি , বিভিতকি ।
ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায় জেনে নিন
ত্রিফলার ব্যাবহার পদ্ধতি –
ত্রিফলার মিশ্রণের একটি অংশ(যাতে অন্তত ১ টি হরিতকি,১ টি বিভিতকি ও ২ টি আমলকি থাকে) গুড়া করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খালি পেটে রস টি ছেকে খেয়ে নিতে হবে।খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য।
ব্রণের দাগ থেকে মুক্তি-
ব্রণের দাগ ও ব্রণের উপর লবঙ্গ বেটে ৩০ মিনিট লাগিয়ে রাখবেন। ১ দিন পর পর টানা ১ মাস এভাবে লাগালে দাগ কমে যাবে। লবঙ্গে ঝাঁঝ থাকে বলে লাগানোর প্রথম ৫-৭ মিনিট ত্বক জ্বলবে, কিন্তু এতে ঘাবড়িয়ে যাবেন না । কিছুক্ষণ পর জ্বলা ঠিক হয়ে যাবে। প্রতিবার ই এমন হবে। লবঙ্গ বাটার সময় এতে একটু পানি মিশিয়ে নিবেন।
