হানি চিকেন কাবাব তৈরীর প্রণালী

হানি চিকেন কাবাব… অনেকেই হয়তো শুনেছে এই নাম, অনেকে রেস্তরাঁয় খেয়েছেন। তবে বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। অত্যন্ত মজাদার এই হানি চিকেন কাবাব বানাতে কিন্তু ওভেন কিংবা গ্রিলের প্রয়োজন নেই, বাড়ির গ্যাসের চুলাতেই সহজে তৈরি সম্ভব। আর উপকরণও লাগে খুবই সাধারণ। সবচাইতে মজার ব্যাপারটা হলো, হানি চিকেন কাবাব তৈরি সম্ভব মাত্র ১৫ মিনিটেই।

হানি চিকেন কাবাব

হানি চিকেন কাবাব

অর্থাৎ যারা পাকা রাঁধুনি নন কিংবা একা থাকেন, তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেসিপি এই হানি চিকেন।
আসুন, জেনে নেই প্রণালী।

 

 

উপকরণ-

হাড় ছাড়া মুরগির মাংস- ২ কাপ
মধু- ১/২ কাপ
শুকনা মরিচ বাটা- ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
সয়াসস- ২ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
বাঁশের কাঠি বা টুথ পিক- প্রয়োজন মত
ক্যাপ্সিকাম/ পিঁয়াজ/টমেটো/গাজর ডুমো করে কাটা (ঐচ্ছিক)- প্রয়োজনমত
তেল- প্রয়োজন মত (বাদাম তেল হলে ভালো হয়)

 

হানি চিকেন কাবাব তৈরী প্রণালী-

-মুরগির মাংস কিউব করে কেটে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
-সমস্ত মশলা দিয়ে মাংস মাখিয়ে নিন। সম্ভব হলে রেখে দিন ৩০ মিনিট। না রাখলেও ক্ষতি নেই খুব একটা।
-এবার বাঁশের কাঠির সাথে মাংস গেঁথে নিন। সবজি ব্যবহার করতে চাইলে এক টুকরো মাংস, এক টুকরো সবজি- এইভাবে সাজিয়ে নিন।
-প্যানে তেল দিন। তেল গরম হলে কাঠিতে গাঁথা মাংস গুলো দিয়ে দিন।
-ভালো করে ভেজে নিন লাল করে। আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচ হলে মধু পুড়ে তিতকুটে হয়ে যাবে।
-পরিবেশন করুন গরম গরম।
হানি চিকেন কাবাব ভালো লাগে পরোটা বা লুচির সাথে, সাথে সালাদ থাকলে খেতে লাগবে চমৎকার। এই কাবাবের সাথে এক টুকরো লেবু পরিবেশন করতে ভুলবেন না যেন!

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.