শুধু প্রেয়সীর ললাটে চুম্বনই ভালোবাসা..?

মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে যখনবলে তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছেনা। তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা..

ভালোবাসা

মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরে বাবা যখন বলে আমাদের আর খরচ কি? তোর টাকা লাগলে বলিস,অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতা আরো পাচজন সদস্য আছে। তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই

হয়তো ভালোবাসা..

বাসা থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয়না? তার টল্টল্চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে…

ভাবী ফোন করে যখন বলে পনেরো দিন হয়ে গেলো অথচ তুমি আমার বাসায় একবারো আসনাই,যাও আজকে থেকে কথা বন্ধ।

তখন মনে হয় এইতো ভালোবাসা..

বন্ধুর থেকে ধার করা টাকায় ছোটভাইকে দেয়া জামা পরে যখন ও নাচানাচি করে, নিষ্পাপ মুখের ওই হাঁসিটুকু দেখলে মনে হয়

এই হচ্ছে ভালোবাসা..!!

বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে, কেন আসছিস? আমার কোনো ভাই নাই,আবার পরক্ষনেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়,

তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা…!!!

শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেয়াকে ভালোবাসা বলেনা।

ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে,শুধু নিতে জানতে হয়,বুঝে নিতে হয়…!!

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.