নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

যাঁরা ডায়েট করেন, তাঁরা সকালের নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ খেতে পারেন। বাসায় বসে খুব সহজে ভিন্ন স্বাদের এই স্যুপ তৈরি করতে জেনে নিন, কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর আলুর স্যুপ।

নাশতা

নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

 

উপকরণ

আলু মাঝারি সাইজের ছয়টি
গাজর কুচি দুটি
ধনেপাতা কুচি সামান্য
পানি আট কাপ
পেঁয়াজ কুচি একটি
মাখন চার টেবিল চামচ
ময়দা ছয় টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া সামান্য
দুধ দেড় কাপ ও লবণ স্বাদমতো

প্রণালী

প্রথমে একটি প্যানে পানির মধ্যে আলু ও গাজর ১৫ থেকে ২০ মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।অন্য একটি প্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।এবার এতে ময়দা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে এতে দুধ দিয়ে দুই মিনিট নাড়ুন। এর পর এতে সেদ্ধ করা সবজি ও পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। সবশেষে এর ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের আলুর স্যুপ।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.