টাক মাথা থাকা সত্বেও হয়ে উঠুন আকর্ষনীয়
কোন মানুষই চান না তাঁর চুল পড়ে টাক হয়ে যাক। বিশেষ করে পুরুষেরা। তবে না চাইলে কী হবে? দূর্ভাগ্যজনকভাবে ৩৫ এর কোঠায় যাওয়ার পর থেকেই ৪০ শতাংশ পুরুষের মাথার বেশিরভাগটায় চুল পড়ে টাক হওয়ার প্রভাব দেখা যায়। অনেকসময় এটির কারণ হয় হরমোন, কখনো অন্যকিছু। তবে কারণ যেটাই হোকনা কেন নিজের টাক কে নিয়ে মনে কষ্ট আর লজ্জা চেপে বসে থাকলে চলবে না। আর তাই জেনে নিন কী করে দ্রুত আর রুচিসম্মতভাবে মাধ্যমে নিজের মাথার প্রায় পড়ে যাওয়া চুলগুলোকে অন্যের সামনে প্রকাশিত করবেন আপনি।
টাক মাথায় আকর্ষনীয় হওয়ার সমাধান
১. পোশাকের রঙের দিকে খেয়াল রাখুন
আপনার মাথার কিছুটা ত্বক ( টাক )যদি এখনই দৃশ্যমান হয়ে যায় তাহলে চেষ্টা করুন সেটার সাথে মানানসই কোন কাপড় পড়তে। এক্ষেত্রে, সাদা চামড়ার মানুষেরা কালো আর কালো চামড়ার মানুষেরা হালকা বা সাদা রংকে বেছে নিতে পারেন ( বিজনেস ইনসাইডার )। এছাড়াও চোখের রঙএর ক্ষেত্রের নিজের পোশাক আর ত্বকের রঙকে মিলিয়ে নিন।
২. আনুষাঙ্গিক ব্যবহার করুন
নিজের সাদাসিধে কাপড়টির ওপর বাড়তি কিছু রঙ বা চিহ্ন যোগ করতে পারেন আপনি। কিংবা ব্যবহার করতে পারেন একটু সানগ্লাস বা এমন একটি আনুষাঙ্গিক জিনিস যেটা আপনার চুল কমে যাওয়া মাথার টাকে এর ওপর থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেবে। ব্যবহার করতে পারেন হ্যাটও! তবে এক্ষেত্রে এটা খেয়াল রাখুন যে যা পরিধান করছেন সেটা যেন খুব সহজ আর স্বাভাবিক হয়। খালি খালি নিজের মাথাকে হ্যাট টেনেটুনে ঢেকে রাখার হাস্যকর প্রচেষ্টা করার কোন মানে হয়না। বরং সেটা খুব স্বাভাবিকভাবে ব্যবহার করুন।
৩. কলারের দিকে খেয়াল রাখুন
কাপড় পরিধানের সময় ছোট হাতার সাধারণ কোন পোশাকের দিকে না গিয়ে ভি গলা, টার্টেল গলা বা উঁচু কলারের দিকে মনযোগ দিন। কারণ এগুলোর এক ধরনের আবেদন রয়েছে যেটা আপনার চুল ছাড়া টাক মাথাটির দিক থেকে মানুষের দৃষ্টিকে রিয়ে নেবে। এছাড়াও এগুলোর আছে ধারালো কিছু রেখা যেটা খুব সহজেই মাথার গোলাকার ভাবটিকে ভেঙে লুকটাকে সহজ করে তোলে।
৪. সামনে এগিয়ে যান
একটা কথা বসময়ই মনে রাখবেন যে আপনার বয়স বেড়ে গিয়েছে। এটা পেছনের দিকে ছুটছে না। আর তাই বয়সের সাথে মানাসই কাপড় পরিধান করুন। সাথে চুল ছাড়া টাক মাথাটির পরিপূরক হিসেবে দাড়ি রাখলে সেটাও আপনার পোশাকের সাথে বেশ ভালো যাবে। আর তাই চেষ্টা করে দেখুন এ ব্যাপারটি।
৫. পুরোটা চুল ফেলে দিন
টাক ঢেকে রাখা বা সেটার জন্যে নানারকম চেষ্টা-চরিত্র করার চাইতে সবচাইতে ভালো ব্যাপার হবে যদি সেটাকে আপনি ছেঁটে ফেলেন। এক্ষেত্রে প্রায় প্রতিদিনই শেভ করতে হবে আপনাকে নতুন গজিয়ে ওঠা অল্প কিছু চুলকে ফেলে দেওয়ার জন্যে ( এফোর্টলেসজেন্ট.কম )। তবে তাও এ পথটি বাছুন। অন্যথায় পোশাকের দিকে খেয়াল রাখলেও ব্যাপারট বেশ লজ্জায় ফেলবে আপনাকে মাঝে মাঝে।
