প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃআমি তোমার কাছে অন্য কিছু চাইনা বাড়ি,গাড়ি,টাকা,পয়সা কিছুনা।শুধু আমায় একটু ভালবাস আগের মত আর কিছু না।
শুধু আমায় আগের মত একটু ভালবাস
আমার বিয়ে হয়েছে ২ বছর প্রায়।ভালবেসে বিয়ে করেছি।ও আমাকে অনেক ভালবাসতো এতটাই যে আমি তা বলে বোঝাতে পারবোনা।বিয়ের আগে আমরা সারাদিন ফোনে কথা বলতাম শুধু ঘুমের টাইম টুকু বাদে সবসময় আমাদের কথা হত।দিনে ৭০০/৮০০ মেসেজ দিতাম আমরা। কথা না বললে খুব কষ্ট হত।এমনো হয়েছে কোন রাতে ঘুমাইনি সারারাত কথা বলেছি।আমায় ও পাগলের মত ভালবাসত।কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলি।অনেক ঝড় ঝাপটা অতিক্রম করছি কেউ আমাদের মেনে নিতে চাইনি তবু আমরা একে অন্যের পাশে ছিলাম ভালবাসা অটুট ছিল।এখন আল্লাহ পাকের রহমতে সব ঠিক হয়ে গেছে সবাই আমাদের মেনে নিয়েছে।
কিন্তু জানিনা এখন ওর কি হয়েছে আমায় এখন আর আগের মত ভালবাসেনা।ওর নাকি বিরক্ত লাগে।একটুতেই রাগ করে আমার উপর।মন খারাপ করে থাকে।মাঝে মাঝে মনে হয় আমায় বোধ হয় আর সয্য করতে পারেনা। খুব কষ্ট লাগে।যে মানুষটা আমায় এত ভালবাসত এত সমস্যার মাঝেও আমার সাথে কখনো উচু গলায় কথা বলেনি।আমি মন খারাপ করলে আমার মন কিভাবে ভাল হবে সেইটা নিয়ে চিন্তায় পরে যেত।আমি কাদলে পাগলের মত করত।আমার চোখের পানি সয্য করতে পারত না।সেই এখন আমি মন খারাপ করলে কাদলে আমার উপর রেগে যায়।কথায় কথায় রাগ করে।তাই ভাবলাম হয়তবা এক সাথে অনেক দিন থাকি তাই মনে হয় একঘেয়েমি হয়ে গেছে তার জন্য আমি আমার বাবার বাড়ি এসে মাঝে মাঝে থাকি।তাও ঠিক হয়না। অনেক কান্না পায় ? ওকে বলি তোমার কি হয়েছে আমায় বল যদি কোনো ভুল করে থাকি শুধরে নিব।ও বলে কিছুনা আমার কিছু হয়নি।
মডেল তিশার একটি গরম ভিডিও দেখুন
মাঝে মাঝে পুরানো কথা তুলি যাতে ওর একটু আমার প্রতি মায়া হয়।হ্যাঁ হয় তবে কিছু সময়ের জন্য আবার কিছুক্ষন পর আগের মতই।আমি ওকে বলি আমি তোমার কাছে অন্য কিছু চাইনা বাড়ি,গাড়ি,টাকা,পয়সা কিছুনা।শুধু আমায় একটু ভালবাস আগের মত আর কিছু না।কিন্ত ও বোঝেনা।আমি কি এমন দোষ করেছি যে ও এমন করে ।আর ও তো নিজেও আমায় বলেনা তো যে ওর কোন সমস্যা। আমি বুঝতে পারছিনা কি করব? আমার সব কিছু এখন ওকে ঘিরে ওর জন্য সব কষ্ট সহ্য করে এখনো আছি সারাটাজীবন থাকতেও চাই শুধু ওর ভালবাসা চাই আর কিছু না।ও কেন বোঝেনা? ও এখনো কোন কাজ করেনা পড়াশুনা করে।আমি তা নিয়েও কখনো কিছু বলিনা যে তুমি কেন কিছু করনা যদি ও কষ্ট পায় তাই। আরো অনেক কথা আছে যা লিখে শেষ করা যাবেনা।শুধু সামান্য কিছু কথা লিখলাম।আমায় একটা সমাধান বলে দেন ভাইয়া আমি কি করব? এইযে আমি কথা গুলো লিখছি আমার কস্টে বুকটা ফেটে যাচ্ছে চোখের পানি আটকে রাখতে পারছিনা।প্লিজ ভাইয়া কিছু উপায় বলে দিন যাতে আমি আমার হাজবেন্ড কে আবার আগের মত করে পাই।এইটা আমার রিয়েল আইডি দয়াকরে নামটা হাইড রাখবেন
আপনার ডক্টরের উত্তরঃ আপনার ডক্টরের পরামর্শঃ আপনার ডক্টরের নিয়মিত পাঠকদের কারো কোন ভালো পারমার্শ থাকলে প্রশ্নকর্তাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।ধন্যবাদ

