রেঁধে ফেলুন মৌসুমি স্বাদে কাঁচা কাঁঠাল এর পোলাও

রেঁধে ফেলুন মৌসুমি স্বাদে কাঁচা কাঁঠাল এর পোলাও

এই গরমে প্রোটিনের পাশাপাশি যথেষ্ট পরিমাণে সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরী। একই সাথে স্বাস্থ্যকর, মুখরোচক আবার মৌসুমের উপযোগী খাবার খেতে চাইলে এই রেসিপিটি আপনার জন্যই। কিছুদিনের মাঝেই কাঁচা কাঁঠাল পাবেন কাঁচাবাজারগুলোতে। আর অসাধারণ এই সবজিটির স্বাদ নিতে পারেন এই কাঁচা কাঁঠাল এর পোলাওতে। চলুন, দেখে নেই সহজ রেসিপিটি।

কাঁঠাল

উপকরণ
– ৩/৪ কাপ কাঁচা কাঁঠাল টুকরো
– দেড় কাপ বাসমতি চাল, ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেওয়া
– ২ টেবিল চামচ তেল
– ডিপ ফ্রাই করার জন্য তেল
– ৩ টেবিল চামচ ঘি
– অল্প একটু জয়ত্রী
– ১টা তেজপাতা
– ৪/৫টা লবঙ্গ
– ১/২টা কালো এলাচ
– ৩/৪টা সবুজ এলাচ
– ১ ইঞ্চি পরিমাণ দারুচিনি
– ২/৩টা মাঝারি পিঁয়াজ কুচি করা
– ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
– ১ চা চামচ মরিচ গুঁড়ো
– লবণ স্বাদমতো
– ৬/৮টা কাজুবাদাম, অর্ধেক করে টেলে নেওয়া
– ১ টেবিল চামচ টাটকা ধনেপাতা কুচি
– ১ ইঞ্চি পরিমাণ আদা লম্বা কুচি করা
– ১ চা চামচ লেবুর রস
– পৌনে এক কাপ পিঁয়াজের বেরেস্তা
– আধা চা চামচ গরম মশলা গুঁড়ো

প্রণালী
১) একটি প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিন। এতে কাঁঠাল এর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে কাগজে তেল ঝরিয়ে নিন।
২) ঘি গরম করে নিন বড় একটা নন-স্টিক প্যানে। এতে দিন জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। সব সাঁতলে নিন ভালো করে। এতে পিঁয়াজ দিয়ে দিন। যতক্ষণ না পিঁয়াজ সোনালি হয়ে ওঠে ততক্ষণ ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা এবং মরিচ গুঁড়ো দিন। মিশিয়ে সাঁতলে নিন ২ মিনিট।
৩) এবার এতে চাল এবং লবণ দিয়ে দিন। আলতো হাতে মিশিয়ে নিন এবং মিনিটখানেক এভাবে রান্না হতে দিন। এরপর ৩ কাপ পানি দিন। এবার ঢেকে রান্না করুন যতক্ষণ না আধা সেদ্ধ হয়ে আসে।
৪) ভাজা কাঁঠাল দিয়ে দিন এতে। আরও দিন কাজুবাদাম, ধনেপাতা কুচি, আদা কুচি, লেবুর রস, বেরেস্তা বং গরম মশলা গুঁড়ো। আলতো হাতে মিশিয়ে নিন এবং ওপরে কিছু পানির ছিটা দিন। ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ ও নরম হয়ে আসে।
এবার গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের কাঁঠাল পোলাও।

 

রেসিপির আরো পোস্ট পড়ুন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.