রাশিফল : ৩০/০৩/২০১৬ তারিখের পুর্বাভাস

রাশিফল : ৩০/০৩/২০১৬ তারিখের পুর্বাভাস

আজ ৩০ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হলুদ, লাল, ধূসর। শুভ রত্ন—গোমেদ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ, কবি সিকান্দর আবু জাফর, সাংবাদিক হুমায়ুন চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল :রাশিফল

মেষ রাশির রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

বৃষ  রাশির রাশিফল (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনীতি থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতরা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ  রাশির রাশিফল (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। পাওনা আদায়ে কুশলী হোন। তীর্থ ভ্রমণ শুভ।

কন্যা রাশির রাশিফল  (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

বৃশ্চিক  রাশির রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু রাশির রাশিফল  (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।

কুম্ভ রাশির রাশিফল (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মীন রাশির রাশিফল  (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.