ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!

ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!

তেলাপিয়া মাছের স্বাদ অক্ষুণ্ণ রেখেই এই রেসিপিটি তৈরি করা। তবে চলুন দেখে নিই। মজার এই রেসিপিটি তৈরির পুরো প্রণালী।

 

তেলাপিয়া

 

উপকরণ

তেলাপিয়া মাছ ১ টি
রসুন মিহি কুচি ৫/৬ কোয়া
আদাকুচি মিহি করা – ১ চা চামচ
লাল কাচামরিচ মিহি কুচি -৩ টি
ধনেপাতাকুচি মিহি কুচি -১ টেবিল চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
ফিস সস -১ চা চামচ
সয়াসস -১ চাচামচ
চিনি হাফ চা চামচ
লবন -সাদ মত
কর্নফ্লাওয়ার- ১ কাপ এর মত
লাল মরিচ গুড়া ১ চা চামচ
তেল ভাজার জন্য
টমেটো – ২ টি
পেয়াজ ১ টি

প্রণালী
তেলাপিয়া মাছ পরিস্কার করে ধুয়ে নিন তারপর এতে মিহি রসুন কুচি, মিহি কাঁচা মরিচ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, চিনি ,সয়াসস ,ফিস সস আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিন। তেলাপিয়ার পেটের ভিতর ও কিছু স্টাফিং করে দিন। এইভাবে ২০/২৫ মিনিট রেখে দিন। কর্নফ্লাওয়ার লালমরিচ গুড়া দিয়ে মিশিয়ে নিন। এইবার ম্যারিনেট করা মাছটি ফ্লাওয়ার মিশ্রণে গড়িয়ে ডিপ ফ্রাই করে নিন। এইবার টমেটো আর পেয়াজ অল্প লবন দিয়ে ভেজে নিয়ে প্লেট এ দিয়ে ওপরে ভাজা মাছটি দিয়ে সার্ভ করুন গরম গরম কুন্ফু তেলাপিয়া।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.