প্রেম ভালোবাসা ও সহবাসের সর্বোত্তম সময়টা জেনে নিন

প্রেম ভালোবাসা ও সহবাসের সর্বোত্তম সময়টা জেনে নিন

আপনি কি জানেন যৌন সহবাসের সবচেয়ে উত্তম সময়টি কখন? সম্প্রতি এক গবেষণায় এ বিষয়ে খুবই চমকপ্রদ কিছু তথ্য বেরিয়ে এসেছে। ওই গবেষণায় দেখা গেছে, গভীর রাত নয় বরং ভোর ৫ টা ৪৮ মিনিটের সময়টিই হল যৌন মিলনের জন্য সর্বোত্তম সময়। যে সময়টাকে হয়তো আপনি সাধারণত দৈনন্দিন শরীরচর্চা- হাঁটাহাঁটি ও যোগ ব্যায়ামের জন্যই বরাদ্দ রাখেন।

সহবাসের

ইতালিয় গবেষকদের মতে, প্রেম-ভালোবাস-যৌনতায় সিক্ত হওয়ার আকাঙ্খা সৃষ্টি হওয়ার জন্য পূর্বশর্ত যে টেস্টোস্টেরন হরমোন সকাল বেলাতেই নারী ও পুরষের দেহে তা সর্বোচ্চ মাত্রায় নিঃসরিত হয়।

ডেইলি মেইলের একটি প্রতিবেদনে ইতালিয়ান সেক্স থেরাপিস্ট গেরাল্ডিন মায়ার্স এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘এই সময়টাতে শুধু টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণই নয় বরং নারী-পুরুষ উভয়েরই শারীরিক শক্তির মাত্রাও সর্বোচ্চ পর্যায়ে থাকে। এ সময়টাতে নারী-পুরুষ উভয়েই মানসিকভাবেও দৈনন্দিন জীবন-যাপনের জটিলতাপূর্ণ ইস্যূগুলো থেকে চিন্তা করা থেকে বিরত থাকেন। সূতরাং প্রেম-ভালোবাসা-যৌনতায় সিক্ত হওয়ার এটাই সর্বোত্তম সময়।

গবেষকরা ঠিক ৫ টা বেজে ৪৮ মিনিটের মুহূর্তটাকেই যৌন সহবাসের সর্বোত্তম সময় হিসেবে নির্ণয় করেছেন। গবেষকরা আরো জানান ঠিক এই সময়টাতেই যৌন সহবাসে লিপ্ত হলেই অরগ্যাজম বা চুড়ান্ত যৌন সুখানুভুতির অভিজ্ঞতা লাভ করাও সম্ভব।

সম্প্রতি ব্রিটেনের চিকিৎসা বিষয়ক জার্নাল ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, সূর্যের আলো মানব মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করার মাধ্যমে মানবদেহে টেস্টোস্টেরন হরমোন নিঃসরনের মাত্রা উচ্চহারে বাড়িয়ে দেয়। হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের সে অংশ যে অংশটাই মূলত টেস্টোস্টেরনসহ বিভিন্ন হরমোন নিঃসরণের পেছনে প্রধান ভূমিকা পালন করে।

গবেষকরা বলেন, ‘আমাদের দেহঘড়ি আমাদের দেহের জৈব-রাসায়নিক প্র্রক্রিয়ার তাল-লয়কে নিয়ন্ত্রণ করে থাকে। আর এই প্রক্রিয়াটাই আবার আমাদের মন-মেজাজ ও দৈহিক শক্তিমত্তার মাত্রার ওঠা-নামাকে শাসন করে। এমনকি সকালে একজন মানুষ তার চোখ খোলার আগের মুহূর্তে তার দেহে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের মাত্রা সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে। সারা দিনের যে কোনো সময়ের চেয়ে ওই সময়টাতে তার দেহে হরমোনের মাত্রা ২৫ থেকে ৫০ শতাংশ বেশি থাকে। তাই এই সময়টা সহবাসের সর্বোত্তেম সময়্

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.