রাশিফল : জেনে নিন আজকের পুর্বাভাস

রাশিফল : জেনে নিন আজকের পুর্বাভাস

আপনার রাশিফলআজ ১১ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় লাল, চকলেট, আকাশি। শুভ রত্ন—রক্তপ্রবাল, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত—জ্যোতির্বিদ উইলিয়াম ক্যাম্পবেল, অভিনয়শিল্পী মরগান লিলি, ডাকোটা ব্লু রিচার্ডস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল :

 

রাশিফল

 

মেষ রাশির রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃষ  রাশির রাশিফল (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল অর্জনে সক্ষম হবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।

সিংহ রাশির রাশিফল  (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। তীর্থ ভ্রমণ শুভ।

তুলা রাশির রাশিফল  (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেবসুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

ধনু   রাশির রাশিফল (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রতিবেশির সঙ্গে বিরোধের বিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর  রাশির রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। ভেঙে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগতে পারে। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.