রাশিফল : জেনেনিন আজকের পুর্বাভাস

 

রাশিফল : জেনেনিন আজকের পুর্বাভাস

আজ ১৩ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় লাল, বাদামি, বেগুনি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—নাট্যকার স্যামুয়েল বেকেট, দাবাড়ু গ্যারি কাসপারভ, চলচ্চিত্র ব্যক্তিত্ব আজমল হুদা মিঠু। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল :

রাশিফল

মেষ রাশির রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।তীর্থ ভ্রমণ শুভ।

বৃষ  রাশির রাশিফল (২১ এপ্রিল-২১ মে)

বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকা–পয়সা চলে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট রাশির রাশিফল (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ রাশির রাশিফল  (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা রাশির রাশিফল  (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

তুলা  রাশির রাশিফল (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। আজ কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

মকর  রাশির রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ রাশির রাশিফল   (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.