যে দোয়াটি বাসর রাতে নামাজের পর পড়তে হয়!

আল্লাহ তা’য়ালা প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তির ওপর বিয়েকে ফরজ করেছেন। বিয়ে সম্পন্নের পর বাসর রাতে স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতে জামাতের সাথে উভয়ের দুই রাকাআত নামাজ আদায় করা উত্তম। এ নামাজ পড়া মুস্তাহাব। নামাজের পর নব দম্পতি পরস্পরের জন্য দোয়া করবে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় দোয়াটি তুলে ধরা হলো-

বাসর রাতে

যে দোয়াটি বাসর রাতে নামাজের পর পড়তে হয়

উচ্চারণ : আল্লাহুম্মা বা-রিক লি ফি আহলি ওয়া বা-রিক লাহুম ফিইয়্যা, আল্লাহুম্মাঝ্‌মা’ বাইনানা মা জামা‘তা বিখাইরিন ওয়া ফাররিক্ব বাইনানা ইজা ফাররাক্বতা ইলা খাইরিন। (আদাবুয যিফাফ, মুসান্নাফে আবদুর রাজ্জাক)

 

অর্থ : ‘হে আল্লাহ! আমার জন্য আমার পরিবারে বরকত দান কর এবং তাদের স্বার্থে আমার মাঝে বরকত দাও। হে আল্লাহ! তুমি যা ভালো একত্রিত করেছো তা আমাদের মাঝে একত্রিত কর। আর যখন কল্যাণের দিকে বিচ্ছেদ কর তখন আমাদের মাঝে বিচ্ছেদ কর’।

 

সুতরাং প্রত্যেক নব দম্পতির উচিত, বাসর রাতে আনন্দ-উৎসবের নামে অবহেলা ও অনর্থক কাজে ব্যয় না করে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা উচিত। হে আল্লাহ, বাসর রাতে নব দম্পতিদের উত্তম আমল করার তাওফিক দান করুন। আমিন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.