প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ আমার একটা বান্ধবী, একটা ছেলেকে খুব ভালবাসে। ছেলেটাও তাকে পাগলের মত ভালবাসে। তাঁদের সম্পর্কের 8 মাস হয়েছে। কিন্তু গত কিছুদিন আগে আমার বান্ধবী হঠাৎ জানতে পারে যে এই ছেলেটা বিবাহিত এবং তাঁর ঘরে স্ত্রী সন্তান আছে।
এরপরও আমার বান্ধবী ওই ছেলে ছেড়ে আসতে পারছে না,এমনকি ছেলেটাও তাঁকে ছেড়ে যেতে চায় না। এখন আমার প্রশ্ন হলো কী সিদ্ধান্ত নিলে ওদের জন্য ভালো হয়?
দেখুন, আপনার বান্ধবী যেটা করছে সেটা চরম ভুল এবং ভয়াবহ অনৈতিক একটি কাজ। কেবল সেটাই নয়, ধর্মের চোখেও বিষয়টি গুরুতর পাপ। এই ছেলে কখনোই আপনার বান্ধবীকে বিয়ে করবে না। সে কিছুদিন প্রেম করবে, তারপর বান্ধবীকে ইউজ করে ছেড়ে দিবে। একটা জিনিস মনে রাখবেন, যে নিজের স্ত্রী ও সন্তানের সাথে প্রতারণা করতে পারে, তাঁর পক্ষে আসলে অনেক কিছুই সম্ভব এবং সে মোটেও ভালো কোন মানুষ নন।
নিজের ভালো চাইলে এই সম্পর্ক থেকে সরে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
আপনার বান্ধবী আসলে কেমন জানেন? না জানলে জেনে নিন
বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।