কোনটি খাবেন? কাঁচা আম নাকি পাকা আম

কোনটি খাবেন? কাঁচা নাকি পাকা আম

গরমের এই সময়টা এক গ্লাস কাঁচা আমের রস সারা শরীরে এনে দেয় প্রশান্তি৷ আবার কিছুদিন পরেই পাকা আমের সময়৷ পাকা আমের মধুর রসেও আসে তৃপ্তি ৷ পুষ্টিবিদদের কাছ থেকেই জানা গেল, কাঁচা বা পাকা দুই ধরনের আমই শরীরের জন্য ভালো৷ আম কাঁচা বা পাকা যে অবস্থায়ই থাকুক না কেন, শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে, জানালেন বারডেম জেনারেলে হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো৷ প্রচণ্ড গরমে কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে৷ বয়স্ক মানুষের জন্য পাকাআম বেশ উপকারী৷

কাঁচা আম
খাদ্য উপাদানআম
১০০ গ্রাম কাঁচা আমে
পটাশিয়াম ৪৪ ক্যালরি
ভিটামিন সি ৫৪ মিলিগ্রাম
পটাশিয়াম ২১৫ গ্রাম
ম্যাগনেসিয়াম ২৭ মিলিগ্রাম৷
* কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে৷
* প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে৷
* গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে৷
* কাঁচা আম শরীরকে ঠান্ডা রাখে। যে কারণে শরীরে ঘাম কম হয়। গরমে ক্লান্তিও দূর হয়৷
* তবে অতিরিক্ত পরিমাণে কাঁচাআম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে৷

পাকাআম

খাদ্য উপাদান
১০০ গ্রাম পাকা আম এ আছে
অাম৯০ ক্যালরি
ভিটামিন-এ ৪০০ আইইউ
কার্বোহাইড্রেট ১১.৮ গ্রাম, ভিটামিন-সি ১৩ মিলিগ্রাম
ক্যারোটিন ১০,০০০ আইইউ আর পটাশিয়াম ২০৫ গ্রাম ৷
* পাকা আমে আছে ক্যারোটিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে৷
* ছোট শিশুদের জন্য পাকা আমের রস বেশ উপকারী৷ এক বছর বয়স থেকে পাকা আমের রস খাওয়ালে তা শিশুর দৃষ্টিশক্তি, দাঁত ও চুল ভালো রাখতে সহায়তা করে৷
* গ্যাস্ট্রিকের কারণে যাদের ফল খেতে সমস্যা হয়, তারা অনায়াসের যত ইচ্ছা পাকা আম খেতে পারেন৷ কারণ এতে এসিডিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই৷
* এতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকায় তা শরীকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে৷

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.