রাশিফল : জেনেনিন আজকের পুর্বাভাস ১৩২২

রাশিফল : জেনেনিন আজকের পুর্বাভাস

আজ ২৬ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—হলুদ, নীল, চকলেট। শুভ রত্ন—পীত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ওস্তাদ আয়াত আলী খান, কথাশিল্পী অনিতা লুই, বার্নার্ড মেলামুড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ রাশির রাশিফল  (২১ মার্চ-২০ এপ্রিল)রাশিফল

ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ রাশির রাশিফল (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কর্কট রাশির রাশিফল (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

কন্যা রাশির রাশিফল (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা  (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশির রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ রাশির রাশিফল (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.