রাশিফল : জেনেনিন আজকের পুর্বাভাস

আজ ২৯ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—হলুদ, গোলাপি, হালকা নীল। শুভ রত্ন—পীত পোখরাজ, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী বড় ম্যাককুইন, সম্রাট হিরোহিতো, আঁন্দ্রে আগাসি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল :

মেষ রাশির রাশিফল  (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।রাশিফল

বৃষ রাশির রাশিফল  (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ রাশির রাশিফল  (২৩ জুলাই-২৩ আগস্ট)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কন্যা রাশির রাশিফল  (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

তুলা রাশির রাশিফল  (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়িক লেনদেনে আজ চোখ-কান খোলা রাখতে হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশির রাশিফল  (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মকর রাশির রাশিফল  (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন রাশির রাশিফল  (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। তীর্থভ্রমণ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

আরো রাশিফল জেনে নিন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.