ড. জাকির নায়েক পুরুষের চার বিয়ের অনুমতি প্রসঙ্গে যা বললেন!

পিসটিভি বাংলার ‘ডিয়ার টু আসক’ আলোচনায় প্রশ্নোত্তর পর্বে ইসলামে চার বিয়ের অনুমতি প্রদানে যৌক্তিক ব্যাখা দিয়েছেন ড. জাকির নায়েক। ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয়। ইসলামে কয়টি বিয়ে করা যাবে ও কেন? উত্তরে ড. জাকির নায়েক কোরআনের আয়াতকে প্রমাণ হিসাবে উপস্থাপন করেন।

জাকির নায়েক

ড. জাকির নায়েক

“আর যদি তোমরা ভয় কর যে, এতিম মেয়েদের হক যথাযথভাবে পুরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে, একটিই অথবা তোমাদের অধিকারভূক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা।” সুরা নিসা-৩।

ড. জাকির নায়েক বলেন, ইসলাম ধর্মে চারটি পর্যন্ত বিয়ের অনুমোদন এ আয়াতটি দ্বারা প্রমাণিত হয়। তবে আয়াতে এও বলা হয়েছে একাধিক স্ত্রীর সমান অধিকার না আদায় করতে পারলে একটা বিয়েই করা যাবে। পৃথিবীর সকল ধর্মই পুরুষের জন্য একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। কোনো ধর্মই একটি বিয়েতে সীমাবদ্ধ রাখেনি। তবে ইসলামের সঙ্গে পার্থক্য হচ্ছে, ইসলাম সকলের অধিকার আদায় করতে পারলে একাধিক বিয়ে করা যাবে আর না পারলে একটিই। হিন্দু ধর্মের রামায়ণ ও মহাভারত একাধিক বিয়ে করেছেন। মহাভারতের ১০৮ জন স্ত্রী ছিলো।

তিনি বলেন, ইসলামে পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি প্রদানে যৌক্তিক কারণও রয়েছে। তিনি বলেন, পৃথিবীতে পুরুষের তুলনায় নারীজাতির জন্ম হার বেশি। মেডিকেল পরীক্ষায় জানা যায়, ছেলেদের তুলনায় মেয়ের শরীর রোগ প্রতিরোধের বেশি কার্যকর। তাদের মৃত্যু হারও কম। এ ছাড়া অসুস্থ হয়ে, যুদ্ধক্ষেত্রে, মদপান করে ও নানা দুর্ঘটনায় নারীর তুলানায় পুরুষের মৃত্যু বেশি হয়। পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ার কারণেই ইসলামে পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি দিয়েছে।

জেনে নিন বিয়েতে মেয়েরা যে ভুলগুলো করে থাকে

ড. জাকির নায়েক বলেন, ধর্ম নয়, মানুষই শুধু একটি বিয়ের আইন করেছে। ইন্ডিয়ার প্যানেল কোড একটি বিয়ের আইন করেছে। তবে তাদের এ আইন মানুষের যৌন চাহিদাকে সঙ্কটে ফেলে দেবে। ইন্ডিয়া ও ইউরোপ আমেরিকার নানা দেশে প্রতিবছর ১ মিলিয়নেরও বেশি কন্যাসন্তানের ভ্রুণ নষ্ট করা হয়। ফলে সেসব দেশে পুরুষের তুলনায় দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা অনেক কম। এ ধারা চলতে থাকলে মেয়েরা পাবলিক সম্পত্তিতে পরিণত হবে। এ শব্দটি ব্যবহার করলাম, কারণ পুরুষের জন্য তখন যৌন চাহিদা মেটানোর মতো নারী খুঁজে পাওয়া যাবে না। এক নারীর সঙ্গেই একাধিক পুরুষ যৌনসঙ্গম করতে বাধ্য হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

শাড়ি পরার সময়

শাড়ি পরার সময় যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত

শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। শাড়িতেই যেন বাঙালি নারীর সৌন্দর্য ফুটে উঠে পুরোপুরি। আর শাড়ির সাথে …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.