রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন

আজ ১০ মে। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—মেরুন, সাদা, বাদামি। শুভ রত্ন—ইয়েলো টোপাজ, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাঁতারু ব্রজেন দাস, শিল্পপতি টমাস লিপটন, অভিনেতা তারিক আনাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল :

মেষ রাশির রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল): রাশিফল
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

বৃষ রাশির রাশিফল (২১ এপ্রিল-২১ মে):
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন।

মিথুন (২২ মে-২১ জুন):
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই):
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

সিংহ রাশির রাশিফল (২৩ জুলাই-২৩ আগস্ট):
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে পুরস্কার পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক রাশির রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

মকর রাশির রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-২০ ফেব্রুয়ারি):
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

মীন রাশির রাশিফল (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রেও আগের ব্যর্থতা ঘুচতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।

প্রতিদিনের রাশিফল জানুনন আমাদের সাইট থেকে

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.