লোভী মেয়ে চিনবেন কীভাবে?

লোভী মেয়ে থেকে দূরে থাকা ভালো নাকি মন্দ সেটাতো আপনি ভালো করেই বোঝেন। পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে। এরা একেকজন একেক রকম হয়ে থাকেন। একজনের সাথে আরেকজনকে মেলানো বেশ কঠিন হয়ে পড়ে।

লোভী মেয়ে

লোভী মেয়ে চেনার উপায়

এদের মাঝেই এমন কতগুলো মানুষ বসবাস করে যারা ভীষণ লোভী হয়ে থাকেন। লোভের জন্য তারা যেকোনো কিছু করে ফেলতে পারেন। ভাবছেন এতে আপনার সমস্যা কী? সমস্যা কিন্তু আছে, এই লোভী মানুষদের কেউ যদি আপনার কাছের মানুষ হয়ে থাকেন হতে পারে লোভী ছেলে বা লোভী মেয়ে , হয়ে থাকেন ভালোবাসার মানুষটি, তাহলে কিন্তু মহা বিপদ। সে সর্বদা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে, দিন শেষে নিজেকে আপনার মনে হবে পাপোশের মতন। আর তাই এই লোভী মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণ জরুরী। কীভাবে চিনবেন? জেনে নিন চেনার কয়েকটি সহজ উপায়।

 

মিষ্টিভাষী :

লোভী মেয়েরা মিষ্টিভাষী হয়ে থাকেন। লোভী মেয়ে হলে তার কথায় মিষ্টতা থাকে। মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে থাকেন। সবসময় ভালো কথা বলে। সবসময় মন যোগানোর চেষ্টা করে। এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে এরা বিপদে ফেলে দিতে পারে যেকোনো মুহূর্তে। আপনি বুঝতেও পারবেন না যে মানুষটা এত সুন্দর করে কথা বলে সে কি করে আপনার এত বড় ক্ষতি করল।

এদের কোনো প্রকৃত বন্ধু নেই :
এরা মিষ্টি কথা বলে অনেক বন্ধু তৈরি করে ঠিকই কিন্তু সত্যিকার অর্থে এদের কোনো প্রকৃত বন্ধু নেই। এরা শুধু প্রয়োজনেই মানুষের সাথে মিশে থাকেন। প্রয়োজন শেষ হলে সঙ্গ ছেড়ে দেন। এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করেন না।

ওটা না, এটা :
লোভী মেয়েরা সবকিছু হিসেব মিলিয়ে করে। যেখানে তার বেশি লাভ থাকে সেদিকেই যায়। ওটার চেয়ে এটাতে যদি তার লাভ বেশি হয় তাহলে সে এটা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
ঐ জিনিসটাও চাই :
লোভী মেয়ে কোনো জিনিসের প্রতি আকর্ষিত হলে অল্পতে সন্তুষ্ট থাকে না। তারা যত পারে মানুষের কাছ থেকে স্বার্থ সিদ্ধি করেই যায়।

কিভাবে বুঝবেন আপনার প্রেমিকা লোভী কিনা ? জেনে নিন

সব কাজ তাড়াতাড়ি করে :
এরা সব ধরনের কাজ অনেক তাড়াহুড়ার সাথে করে থাকে। যেকোনো একটা কাজ করে তারা থেমে থাকে না অনেক কাজ একসাথে অনেক তাড়াহুড়ো করে থাকে। কোনো কিছুর লোভ তারা সামলাতে পারে না।

অনেক বেশি কথা বলে :
লোভী মেয়েরা অনেক বেশি কথা বলে থাকে। বলতে গেলে এরা বাচাল প্রকৃতির হয়ে থাকে। একবার কথা শুরু করলে এরা থামতে চায় না। তবে এমন কথা বলে যা শুনলে সবার রাগ ওঠে। ভালো কথাই মিষ্টি স্বরে বলে।

সবাইকে উত্ত্যক্ত করে :
লোভী মেয়ে মাঝে মাঝে আশেপাশের সবাইকে অনেক উত্ত্যক্ত করে। বিভিন্নভাবে তারা সবাইকে উত্ত্যক্ত করে থাকে। অতিরিক্ত কথা বলে, বারাবার এক কথা বলে, যেকোনো জিনিসের জন্য ধরনা ধরে তারা সবাইকে উত্ত্যক্ত করে বসে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.