ট্যারা চোখ ঠিক করা যায় চিকিৎসার মাধ্যমে

ট্যারা চোখ একধরনের দৃষ্টিত্রুটি। চোখ ডানে-বামে বা ওপর-নিচে ট্যারা হতে পারে। অনেক সময় এমনিতে সমস্যাটা বোঝা যায় না, কিন্তু কোনো একদিকে তাকালে স্পষ্ট হয়। এ সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন চিকিৎসা হয়ে থাকে। সঠিক চিকিৎসায় ট্যারা চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। তবে যত কম বয়সে এই চিকিৎসা শুরু করা যায়, ততই মঙ্গল। তাই শিশুর মা-বাবা ও অভিভাবকদের সচেতনতা জরুরি।

ট্যারা চোখ

সঠিক চিকিৎসায় ট্যারা চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়

ট্যারা চোখ নিয়েই কোনো শিশুর জন্ম হতে পারে। সাধারণত শিশুর বয়স দুই বছর পেরোনোর পর এটা ধরা পড়ে। ভাইরাসের সংক্রমণ, মস্তিষ্কে পানি জমা, অপরিণত ও স্বল্প ওজন নিয়ে জন্ম এবং স্নায়ুজনিত সমস্যা ও চোখের মাংসপেশির অস্বাভাবিকতার কারণে চোখ ট্যারা হতে পারে। মা-বাবা বা নিকটাত্মীয়ের চোখ ট্যারা থাকলে সেটাও একটা ঝুঁকি। অনেকেরই প্রশ্ন, ট্যারা চোখ ভালো হয় কি না বা এর চিকিৎসার আদৌ দরকার আছে কি না।
এ ক্ষেত্রে পরামর্শ: চোখ ট্যারা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। নইলে চোখের গঠন বা আকৃতিতে ত্রুটি দেখা দিতে পারে এবং দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে।
চিকিৎসা: ট্যারা চোখ এর চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ চশমা। এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ব্যবহার করতে হবে। এ ছাড়া চোখের কিছু ব্যায়াম আছে, যা সূক্ষ্ম মাংসপেশিগুলোর দক্ষতা বাড়াতে সহায়ক। এতে করে ট্যারা-সমস্যা কমে। কিছু কিছু ক্ষেত্রে চোখের মাংসপেশিতে বিশেষ ইনজেকশন প্রয়োগ করা হয়। এতে না সারলে অন্য চিকিৎসা দিতে হয়।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ
চক্ষু বিশেষজ্ঞ ও সহ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রশ্নোত্তর
প্রশ্ন: শিশুদের কান বা নাক ফোঁড়ানোর কোনো বয়স আছে কি?
উত্তর: কানের লতির স্বাভাবিক আকৃতি গড়ে ওঠার আগেই কান ফোঁড়ানো হলে পরবর্তী সময়ে কানের গঠনে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। সাধারণত সাত থেকে আট বছর বয়সের মধ্যে কানের লতি স্বাভাবিক আকৃতি পায়। তবে কারও একটু এদিক-ওদিক হতে পারে। কানের গঠন পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ হয়েছে কি না, দেখে তারপর কান ফোঁড়ানো উচিত। নাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
অধ্যাপক এ এফ মহিউদ্দিন খান
নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.