এই গরমে রূপচর্চা ও ত্বক এর যত্নে যা যা করবেন

সুন্দর হতে কে না চায়। এক্ষেত্রে কেউ কেউ গাঁটের টাকা খরচ করে সুন্দর হতে চলে যান বিউটি পার্লারে। আবার কেউ সৌন্দর্য খোঁজেন ‘ব্র্যান্ডেড’ উপকরণে। অথচ এমন অনেক ঘরোয়া উপকরণ আছে যা দিয়ে নিয়মিত ত্বক এর যত্ন করলে আপনি নিমিষেই হয়ে যাবেন সুন্দর। তেমন-ই কিছু টিপস দেয়া হলো আপনার জন্য…

ত্বক

এই গরমে রূপচর্চা ও ত্বক এর যত্নে যা যা করবেন

১. এক চামচ গোলাপ জলে এক চামচ দুধ আর ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। আর চকচকে ত্বক এর অধিকারী হয়ে উঠুন।
২. রোজ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারলে বলিরেখা পড়বে না।
৩. মৃতকোষ তুলে ত্বক পরিষ্কার করতে চান? স্ক্রাবিং করুন এক টুকরো টমেটো দিয়ে।
৪. ত্বক এর অতিরিক্ত তৈলাক্তভাব নিয়ে বিব্রত? এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ গোলাপ পানি আর পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এক ঘণ্টা রেখে পানিতে ধুয়ে নিন। ওই পেস্ট আবার মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। বাড়তি তেল উধাও হয়ে যাবে।
৫. একটি পাত্রে এক চামচ কমলালেবুর রস, এক চামচ মধু বা গোলাপপানি মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট নিয়মিত মুখে মাখলে উজ্ব্বল ত্বক হাতের মুঠোয়।
৬. নিভাঁজ, টানটান ত্বক চাইলে মুখে মধু মেখে কিছুক্ষণ রেখে তারপর আঙুল দিয়ে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানিতে ধুয়ে নিন।
৭. বাদাম তেলে মধু মিশিয়ে চোখের তলায় লাগান। এবং আঙুল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। কালচে ছাপ কমে যাবে।
৮. ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়োয় টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায় ভালো করে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে নিন।
৯. কিছুতেই ত্বকের শুষ্কভাব কমছে না? নারকেল তেলে মধু আর কমলালেবুর রস মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ রেখে হালাকা গরম পানিতে ধুয়ে নিন। শেষে নারকেল তেল বা অন্য কোনও ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।
১০. নিয়মিত টমেটোর রস মুখে মাখলে অবাঞ্ছিত দাগ-ছোপ দূর হবে।
১১. ব্রণে বিব্রত হচ্ছেন? সিদ্ধ আলুর খোসা মুখে ঘষলে ব্রণ কমে যাবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.