জীবদ্দশায় যৌন মিলনে ব্যয় ১১৭ দিন!

যৌন জীবন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হলেও মানুষ তার জীবনের মোট সময়কালের মাত্র ০.৪৫ শতাংশ সময় ব্যয় করেন যৌন মিলনে। খেলাধুলা বিষয়ক সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান রিবকের সম্প্রতি করা এক জরিপ তথ্যের বরাতে এ সংবাদ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।

যৌন

গড় আয়ুকে ৭১ বছর ধরে চালানো ওই জরিপে দেখা গেছে, একজন মানুষের জীবদ্দশায় ২৫ হাজার ৯১৫ দিনের মধ্যে যৌন মিলনে যে সময় ব্যয় হয় তার যোগফল মাত্র ১১৭ দিন। যা এক বছরের অর্ধেক সময়ের চাইতেও কম।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানী, ফ্রান্স, মেক্সিকো, রাশিয়া, কোরিয়া এবং স্পেনের মোট ৯ হাজার মানুষের উপর জরিপ পরিচালনা করে তারা এ তথ্য দিয়েছে রিবক।

জরিপে উঠে আসা অন্যান্য তথ্যগুলো হচ্ছে, মানুষ ব্যায়াম (exercise) করে কাটায় জীবনের ০.৬৯ শতাংশ বা ১৮০ দিন, টেকনোলজি ডিভাইস ব্যবহার করে ৪১ শতাংশ বা ১০ হাজার ৬২৫ দিন, বসে কাটায় ১৯.৭ শতাংশ বা ৭ হাজার ৭০৯ দিন, পরিবার এবং বন্ধুদের সাথে ৬.৮ শতাংশ সময় বা ১ হাজার ৭৬৫ দিন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

গোপন

শরীরের গোপন স্থানের কালো ছোপ দূর করার ৮টি উপায় জেনে নিন

শরীরের গোপন ভাঁজগুলিতে কালো ছোপ কি আপনাকে অস্বস্তিতে ফেলে একান্ত ব্যক্তিগত মুহূর্তে? গরম আসছে। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.