আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি কাঁচা আম এর খিচুড়ি নিয়ে। কাঁচা আম এখন সবার বাসায় আছে। শুধু আচার না বানিয়ে রান্না করতে পারেন কাঁচা আমের মজাদার খিচুড়ি। শিখে নিন কাঁচা আমের খিচুড়ি তৈরির রেসিপি।
উপকরণ
বাসমতি চাল ২০০ গ্রাম
বুটের ডাল ২ টেবিল চামচ
কাঁচা আম পেস্ট ১০০ গ্রাম (সিদ্ধ করা)
তেল ২ টেবিল চামচ
ঘি ১/২ টেবিল চামচ
বাদাম ২ টেবিল চামচ
কালো সরিষা ২ চা চামচ
শুকনা মরিচ ৪ টা
হলুদ গুড়া ১/৪ চা চামচ
নারিকেল কুচি ২ টেবিল চামচ
জিরা গুড়া ১/৪ চা চামচ
লবন স্বাধমত
কাঁচা আম এর খিচুড়ি তৈরীর প্রণালী
বাসমতি চাল ৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ঘি,লবন দিয়ে রান্না করে নিতে হবে। ১চা চামচ কালো সরিষা,৩ তা শুকনা মরিচ,অর্ধেক আম,নারিকেল, জিরা গুড়া,লবনসহ ব্লেন্ড করে নিতে হবে।
একটি প্যানে গরম তেলে ডাল,বাকি সরিষা,শুকনা মরিচ,বাদাম,আমের পেস্ট দিয়ে ৫ মিনিট রান্না করে এরপর ব্লেন্ড করা পেস্ট দিয়ে কষিয়ে এরপর রান্না করা বাসমতি চাল দিয়ে ভাপে রেখে দিন। গরম গরম পরিবেশন করুন।
