প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ তালাক প্রদানের পর গোপনে আরও দেড়বছর সংসার করেছি আমরা…
আমার স্ত্রী আমাকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের নয় তারিখে তার নিজ ইচ্ছায় কাজী অফিসের মাধ্যমে তালাক প্রদান করে। তালাক গোপন রেখে সে আমার সঙ্গে 25.03.2016 চলতি বছরের মার্চ মাসে তিন তারিখ পর্যন্ত সংসার করে। কাজীও আমাকে কোনো কপি প্রদান করে নি। কারণ সে কাজীকে মোটা অংকের টাকা প্রদান করেছিল।
এই দেড়বছরে সে আমার সংসারের মূল্যবান সকল সম্পদ নিয়ে ২৬ মার্চ একটি তালাকের কপি আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তালাক নামায় তালাকের তারিখ লেখা আছে ১৬/০৯/২০১৪ । এখন আমি কী করতে পারি? আমাকে তাড়াতাড়ি উত্তর দিলে ভালো হয়।
তালাকের পর গোপনে আবার কীভাবে সংসার করে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। আপনার স্ত্রীর কাজকর্ম দেখে মনে হচ্ছে তার সবকিছুই সুপরিকল্পিত এবং এটা সে একা করেনি, কারো সহায়তায় করেছে। খুব সম্ভবত তার প্রাক্তন প্রেমিক। যাই হোক, কাজী অফিসের মাধ্যমে তালাকের আবেদন করলেই তালাক হয়ে যায় না। তালাক আবেদন করার পর ৩ মাস সময় থাকে হাতে, এই ৩ মাসের মাঝে স্বামী স্ত্রীর মিল করানোর চেষ্টা করা হয়। তাতেও মিল না হলে ৩ মাস পর একটি অনুমতিপত্র আসে যে তালাক রেজিস্ট্রি দেয়া যেতে পারে। এই স্লিপ নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে তালাক রেজিস্ট্রি করাতে হয়।
তাই আপনি ভালো করে দেখুন যে আপনাকে তিনি যে কাগজ দিয়েছেন, সেটি তালাকের নোটিশ, নাকি রেজিস্ট্রি কপি? রেজিস্ট্রি না করানো পর্যন্ত কিন্তু আপনাদের তালাক আইনত হয়নি। আপনি অবিলম্বে একজন ভালো উকিলের কাছে যান, পারিবারিক আইন ও সালিশ কেন্দ্রেও সকল কাগজপত্র সহ গিয়ে সাহায্য নিতে পারেন। আজকাল কিন্তু তালাকের কাগজও জাল করা যায় ভাই। অনেক কাজীই টাকার লোভে ব্যাক ডেটে তালাকের কাগজ তৈরি করে থাকেন। তাই আমার মতে আপনার জন্য আইনের সাহায্য নেয়াই সবচাইতে ভালো হবে।
আমার প্রেমিককে বাসার বাইরে পাঠিয়ে তারা দুজন এক এক করে আমার সাথে…. পড়ুন বিস্তারিত
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।
