নারীদের বিশেষ সময়ের সমস্যা সমাধানে তৈরী হলো পেন্টি

পেন্টি (ইংরেজি: Panties) (বৃটিশ ইংরেজিতে সাধারণত নিকার্ বলা হয়) অন্তর্বাসের একটি রূপ যা নারী এবং মেয়েদের কোমরের নিচে ঊরুসন্ধি এলাকায় পরিধানের জন্যে পরিকল্পিত, কিন্তু এছাড়াও কিছু পুরুষ পেন্টি পরিধান করে থাকে।

বিভিন্ন রঙ্গের প্যান্টি

বিভিন্ন রঙ্গের পেন্টি

বৈশিষ্টসূচক উপাদানের মধ্যে একটি ইলাস্টিক কোমরবন্ধনী, যৌনাঞ্চল আবৃত করতে ঊরুসন্ধি প্যানেল, (সাধারণত যেমন তুলা বা সুতা হিসাবে বিশোষক উপাদান দিয়ে রেখাযুক্ত) এবং পায়ের অংশও যা একজোড়া কোমরবন্ধে মতোন, প্রায়শই ইলাস্টিক দিয়ে তৈরি হয়; উপকরণ সক্ষম দম হতে নির্বাচিত করা হয়। পেন্টি মূলত নারীদেহের নীম্নাংশের অর্ধেক আবরণ করতে পরিকল্পিত হয়েছে,[২] আধুনিক সংস্করণে (১৯৭০ সাল থেকে) কোন পা ছিলো না, তবে কিছু ক্ষেত্রে খুব ছোট আকারের রয়েছে, এবং সময়ের কার্যক্রমে তা আরো খোলামেলা হয়ে উঠছে।

 

নারীদের বিশেষ সময়ের সমস্যা সমাধানে বাজারে আসছে নতুন পেন্টি। পিরিয়ডের সময় অধিকাংশ নারী দাগ লাগার ভয়ে এবং শারীরিক অস্বস্তির জন্য ঘরের বাইরে পা দিতে চান না। কিন্তু আধুনিক এই সময়ে কর্মব্যস্ততার দিনে বাড়িতে বসে থাকার সুযোগ নেই।

চেইন ওয়ালা পেন্টি

চেইন ওয়ালা পেন্টি

ফলে বাজারচলতি স্যানিটারি ন্যাপকিন কিংবা ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্যাড ব্যবহার করে তাদের ছুটতে হয় কর্মক্ষেত্রে। প্যাডের দাম অনেক, তাছাড়া বারবার প্যাড বদলানো একটা সমস্যা। বাড়ির বাইরে সর্বত্র সেই সুযোগ থাকেও না। তাহলে উপায়?

এই সব সমস্যাকে মাথায় রেখেই এবার বাজারে আসছে নতুন ধরনের পেন্টি। এই অন্তর্বাস পড়লে প্যাড ব্যবহার করতে হবে না। সারাদিন এই একটি অন্তর্বাসেই সমস্যা মিটবে। সাতটি পেন্টির এই কম্বো প্যাকটি বাজারে এনেছেন ‘থিংস’এর সিইও মিকি আগরওয়াল। তিনি জানিয়েছেন, নারীদের সার্বিক সুরক্ষা এবং সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগেই এই একই উদ্দেশ্যে বাজারে এসেছিল ট্যামপন। এটি অনেকটা একটি মোড়কের মধ্যে রাখা তুলোর মত। আকারে একটি নলের মতো হয়। এটিকে যোনিদ্বারে ঢুকিয়ে দিলে আলাদা করে আর প্যাড নেওয়ার প্রয়োজন হয় না। মাসিকের সময় শরীর থেকে যে স্রাব নির্গত হয় তা ওর মধ্যেই জমা হয়। কিন্তু এটি ব্যয়সাপেক্ষ। ফলে অধিকাংশ মহিলার পক্ষেই এটি নিয়মিত ব্যবহার করা সম্ভব নয়।

নতুন ধরনের পেন্টি এর থেকেও আধুনিক এবং কম দামের। অন্তত এমনটাই দাবি করে ‘থিংস’। এই কম্বো প্যাকটিতে সাতটি পেন্টি থাকবে। ভারী ও হাল্কা ফ্লোয়ের জন্য ভাগ করা রয়েছে পেন্টিগুলি। এগুলি দুবছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এই প্যাকটির দাম প্রায় ১৩-১৪ হাজার টাকা। একবার কিনে নিলে দু’বছর আর পিরিয়ডের সময় অন্য কিছু ব্যবহার করতে হবে না। শুধু তাই নয় এটি আপনার জামা কাপড়কেও নষ্ট হতে দেবে না৷ কেউ চাইলে ‘থিংস’-এর ওয়েবসাইটে লগ অন করে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিনেও নিতে পারেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

হোমিওপ্যাথি চিকিৎসা  সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো আপনার ডক্টরের এই পোষ্টেঃ হোমিওপ্যাথি (Homeopathy also homœopathy or …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.