রোজা ভেঙে যায় ও কাজা-কাফফারা ওয়াজিব হয় যে কারণে

১. ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে
২. স্ত্রী সহবাস করলে
৩. কোনো বৈধ কাজ করার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খেলে।
রোজা ভেঙে যায় ও কাজা ওয়াজিব হয় যে কারণে
১. কানে বা নাকে ওষুধ ঢুকালে।
২. ইচ্ছা করে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি আসার পর তা গিলে ফেললে।
৩. কুলি করার সময় অনিচ্ছাকৃত গলার ভেতরে পানি চলে গেলে।
৪. কামভাবে কাউকে স্পর্শ করার পর বীর্যপাত হলে।
৫. খাদ্য না এমন বস্তু খেলে, যেমন : কাঠ, কয়লা, লোহা ইত্যাদি।
৬. ধূমপান করলে।
৭. আগরবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছা করে নাকে ঢুকালে।
৮. সময় আছে মনে করে সুবহে সাদিকের পর সেহেরি খেলে।
৯. ইফতারের সময় হয়ে গেছে মনে করে সময়ের আগেই ইফতার করে ফেললে।
১০. দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বেরিয়ে তা ভেতরে চলে গেলে।
১১. জোর করে কেউ রোজাদারের গলার ভেতরে কিছু ঢুকিয়ে দিলে।
১২. হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটালে।
১৩. মুখে পান রেখে ঘুমালে এবং সে অবস্থায় সেহেরির সময় চলে গেলে।
১৪. রোজার নিয়ত না করলে।
১৫. কানের ভেতরে তেল ঢুকালে।
১৬. এক দেশে রোজা শুরু হওয়ার পর অন্য দেশে চলে গেলে।