প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ স্বামীর আগের স্ত্রী ছিল পাগলি, কী করব বুঝতে পারছি না….
আমার তিনমাস যাবত বিয়ে হয়েছে। আমার স্বামী চাকরি করেন। তিনি আমার অনেক যত্ন করেন। তবে একটি ছোট সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে- আমার স্বামীর আগে একটি বিয়ে ছিল। সে মহিলাটি ছিল পাগলী। সেজন্য তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল।
আমার বিয়ের পর সেই পাগলী মহিলাটি আমার স্বামীকে প্রায়ই ফোন কল দেয়। আমার স্বামী আমাকে মাঝে মধ্যে বলেন। আবার আমি কিছু মনে করি কি না- তাই ভেবে কিছু বলতে চান না। যদিও আমার স্বামী এই মহিলাকে পছন্দ করেন না। তবুও আমার ভয় হয়। এখন আমার কী করা ঠিক হবে? পরামর্শ দিলে উপকৃত হব।
পরামর্শঃ প্রথমত আপু, না জেনে শুনে কাউকে পাগলী বলাটা ঠিক না। তিনি আপনার সতীন হতে পারেন, কিন্তু তাই বলে আপনি অসম্মানজনক কথা বলতে পারেন না। মানুষের মানসিক রোগ হতেই পারে, তার মানে এই না যে তিনি পাগল! পাগল বা উন্মাদ হলে তিনি আপনার স্বামীর কাছে কল দিতেন না। কল দেয়ার একটাই অর্থ, স্বামীকে তিনি ভালোবাসেন। তাই আপু, দয়া করে অসম্মানজনক কিছু বলবেন না প্লিজ।
যেহেতু স্বামী তাঁকে ছেড়ে আপনাকে বিয়ে করেছে, আমার মনে হয় এত চিন্তিত হবার কিছু নেই। আপনার বেশি খারাপ লাগলে আপনার স্বামীর ফোন নাম্বারটি বদলে ফেলতে বলুন। তাহলেই সমস্যার সমধান।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
