বিবাহবিচ্ছেদ এর কারণ নিয়ে এই প্রথম মুখ খুললেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান

২০১৪-এ হৃত্বিক রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদ এর পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সুজান খান। ১৪ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কারণ বলতে গিয়ে সুজান জানান, তাঁরা জীবনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভাল। দুবছর আগে শেষ হয়ে যাওয়া এই সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি দুপক্ষের কেউই। কিন্তু অবশেষে এপ্রসঙ্গে নিজের নীরবতা ভাঙলেন সুজান।

বিবাহবিচ্ছেদ

বিবাহবিচ্ছেদ এর কারণ নিয়ে এই প্রথম মুখ খুললেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান

সম্প্রতি এক সাক্ষাত্কারে এই প্রথমবারের জন্যে নিজের বিবাহিত জীবন, হৃত্বিকের সঙ্গে তাঁর সম্পর্ক, বিবাহবিচ্ছেদ এর কারণ নিয়ে মুখ খুললেন সুজান। তবে এরসঙ্গে সুজান এটা জানাতেও ভোলেননি, বিচ্ছেদের পরেও আমরা একে অপরের খুব ভাল বন্ধু। আমরা আমাদের সন্তানদের খুব ভাল বাবা-মা হওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাঁদের স্কুলের কোনও অনুষ্ঠানে এখনও তাঁরা দুজনে মিলেই যান। এছাড়াও তাঁরা একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্পও করেন, তবে কোথাও ঘুরতে যান না।

এইমুহূর্তে ‘মহেঞ্জোদারো’ এবং ‘কাবিল’ দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হৃত্বিক। দিন কয়েক আগেই এক সন্তানের জন্মদিন উপলক্ষে একসঙ্গে রেস্তোরাঁয় খেতেও গিয়েছিলেন এই দুই প্রাক্তন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.