ভিডিও সহ বোঁচা নাক কে চিকন করে তোলার সহজ কৌশল শিখুন

বিশেষ করে প্রায় সব মেয়েদের নাক নিয়ে কম বেশি অভিযোগ রয়েছে। নাকটা যদি আরও একটু চিকন হত, তাহলে দারুন হত! এমন আক্ষেপ অনেকেই করতে শোনা যায়। এই আক্ষেপ কিছুটা হলেও দূর করা সম্ভব মেকআপের মাধ্যমে। আজকাল মেকআপের একটি কৌশল বেশ প্রচলিত তা হল “কনট্যুরিং”। কনট্যুরিং এর মাধ্যমে নাকটা চিকন করা যায়। ভাবছেন এই কনট্যুরিং করার জন্য দৌড়াতে হবে পার্লারে? একদমই না। বাসায় নিজে করে নিতে পারেন কনট্যুরিং এর মাধ্যমে নাকটা চিকন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক উপায়টি।

নাক

যা যা লাগবে:
১। ম্যাক হারমনি ম্যাট আইশ্যাডো
২। ব্রাশ

যেভাবে করবেন:
১। ত্বকের রং এর থেকে কিছুটা হালকা রং এর ম্যাট আইশ্যাডো নিন।

২। ব্রাশে সাহায্য নাকের দুই পাশে দাগ দিন। আপনি যতটুকু নাক চিকন করতে চান, ততটুকু হাইলাইট করুন।

৩। নাকের মাথাটুকুতেও কিছুটা শ্যাডো ঘষুন।

৪। তারপর আরেকটি নরম ব্রাশ দিয়ে নাকের দুই পাশে লাগানো আইশ্যাডো ম্যাসেজ করে লাগান। খুব জোরে শ্যাডো ঘষবেন না। এতে শ্যাডো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৫। নাক যতটুকু চিকন করতে চান, তা অনুযায়ী শ্যাডো লাগিয়ে নিন।

টিপস:
১। আপনি চাইলে আইশ্যাডোর পরিবর্তে কনসিলার ব্যবহার করতে পারেন। ত্বকের থেকে এক শেড হালকা রঙের কনসিলার ব্যবহার করুন।

২। চোখে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। এবং চোখে ব্যবহৃত রং নাকের দুইপাশে অল্প করে ব্যবহার করুন।

৩। ত্বকে গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার করুন।

৪। চিকন ব্রাশ ব্যবহার করুন।

৫। আপনি যদি আপনার নাক চিকন দেখাতে চান, তবে মেকআপে ম্যাট ফিনিশিং দিন। নাকে কোন শাইনার ব্যবহার করলে নাককে আরও বড় এবং মোটা দেখাবে।

ভিডিও সহ বোঁচা নাক কে চিকন করে তোলার সহজ কৌশল শিখুন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.