ঘরে বসেই দোকানের মত মাখন তৈরীর কৌশল শিখে নিন ভিডিও সহ

মাখন আমাদের খুব পরিচিত একটি পুষ্টিকর খাবার। সকালের নাস্তায় পাউরুটির সাথে অথবা অন্য কোন খাবারের স্বাদ বৃদ্ধিতে মাখনের জুড়ি নিই। প্রায় বাসায় সকালের নাস্তায় মাখন পাউরুটি খাওয়া হয়। বাজারের মাখন তো অনেক খেলেন এবার বাসায় নিজে তৈরি করে নিন বাজারের মত মাখন। তাও আবার মাত্র দুটি উপাদান দিয়ে। ভাবছেন কীভাবে? তাহলে আসুন জেনে নেয়া যাক মাখন তৈরির সহজ রেসিপিটি।

মাখন

উপকরণ:
১টি বড় বল দুধের সর অথবা মালাই
পানি
প্রণালী:
১। প্রতিদিনের দুধ থেকে মালাই বা দুধের সর আলাদা করে জমিয়ে রাখুন। নরমাল ফ্রিজে এই মালাই ২-৩ দিন রাখতে পারবেন। তবে ড্রিপ ফ্রিজে এটি ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

২। এবার একটি ফুড প্রসেসর নিন। ফুড প্রসেসরে মালাই দিয়ে দিন। এর সাথে আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন।
৩। ২ মিনিট ব্লেন্ড করুন। ব্যস তৈরি হয়ে গেল মাখন।
৪। মাখন কিছুটা শক্ত করতে চাইলে এতে বরফ পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এতে মাখন জমাট বাঁধবে। আপনি যদি মাখন লবাণক্ত করতে চান, তবে এর সাথে এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন।
৫। এবার একটি পাত্রে মাখন ঢেলে নিন। মাখন হাত দিয়ে বল বানিয়ে বাড়তি পানি বের করে ফেলুন। এই বাটার মিল্ক আপনি বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবেন।
৬। এবার ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।
টিপস:
১। মালাই বা দুধের সরের পরিবর্তে হেভি ক্রিম ব্যবহার করতে পারেন।

মাখন রেসিপিটি দেখে নিন ভিডিওতে

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.