গরমে ছিমছাম রূপচর্চা

হালকা ও ছিমছাম—দুপুরের সাজে এই দুটি ধরন দেখা যাবে। গরমের কথা চিন্তা করেই রূপবিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন পোশাক, মেকআপ , গয়না সবকিছুতেই নিজেকে হালকা রাখতে। সাজপোশাক আরামদায়ক হলে ঈদের দিনে গরমে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। বানথাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম দুপুরের দাওয়াতের জন্য তুলে ধরেছেন তেমনই কিছু সাজ।
যাঁদের বয়স একটু কম, তাঁরা চোখের সাজের জন্য বিভিন্ন রঙের কাজল বেছে নিতে পারেন বলে জানালেন কাজী কামরুল ইসলাম। গোলাপি ও বাদামি রঙের লিপস্টিক একসঙ্গে মিশিয়ে ব্যবহার করার চল চলছে এখন। ত্বকের রং বুঝে লিপস্টিক ব্যবহার করতে হবে।

মেকআপ

মেকআপ সহ সুন্দরী হয়ে উঠুন

.বেস একদম হালকা। ফাউন্ডেশন পাউডারই যথেষ্ট। পোশাকের সঙ্গে মিলিয়েই লিপস্টিক দিতে হবে, তা নয়। ঠোঁটে দেওয়া হয়েছে হালকা কমলা রঙের লিপস্টিক। পোশাকে হালকা গোলাপি ও ছাই রঙের মিশেল। আইশ্যাডোতে হালকা বাদামি ও সোনালি রঙের ছোঁয়া। কিন্তু খুব ভালোমতো খেয়াল না করলে ধরতে পারবেন না। মেকআপ টা হওয়া উচিত এমনই। হালকাভাবে সাজলে এই স্নিগ্ধভাব পাওয়া সম্ভব। চুল উঁচু করে ঝুঁটি করা হয়েছে।

.এবারের পোশাকটি ছাই ও হলুদ রঙের। চোখের আইশ্যাডো, কাজল আগের মতোই আছে। শুধু কাজলটা একটু টেনে বের করে দেওয়া হয়েছে। আপনি চাইলে দুপুরের সাজে আইশ্যাডো না ব্যবহার করেও চোখ সাজাতে পারেন। মাসকারা ও কাজল দিয়ে আনা যাবে অন্য রকম লুক। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুল টেনে একপাশে খোঁপা করা।

চোখের মেকআপ একটু জমকালো। সাদা কাজল ব্যবহারের জন্য চোখজোড়া বড় দেখাচ্ছে। চোখের কোনা থেকে ওপরের অংশেও সাদা আইশ্যাডো লাগানো হয়েছে অমসৃণভাবে। কমলা রঙের টিউনিক, নীল রঙের পালাজ্জো— বিপরীত রঙের চোখের সাজ। চুলটা এলোমেলোভাবে খোঁপা করা হয়েছে।

 

 

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.