সেহেরি রেসিপিতে থাকুক কম মসলার পেশওয়ারী চিকেন 

সেহেরিতে বেশী মসলা দিয়ে রান্না করা খাবারের থেকে অল্প মসলার খাবার খাওয়াই শ্রেয়।তাই সেহেরিতে খাওয়ার মতো চিকেনের একটি পারফেক্ট রেসিপি ‘পেশওয়ারী চিকেন কড়াই’ দেয়া হল। মরগির  মাংস এর নতুন রেসিপি

রেসিপি

মুরগির মাংস দিয়ে পেশওয়ারী চিকেন

উপকরণ

মুরগির মাংস হাড্ডিসহ -১ টি ছোট টুকরা করা
তেল – হাফ কাপ
টমেটো- ২ টি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ চা চামচ
লবন -১ চা চামচ বা আপনার স্বাদ মত
কালো গোলমরিচ গুড়া – ১ চা চামচ
লাল মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
কাচামরিচ -৫/৬ টি
১ কাপ পেঁয়াজ কুচি
ধনিয়া পাতা ও আদা কুচি সাজানোর জন্য

প্রণালী

– মুরগির মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন।

– প্যানে তেল গরম করে পেয়াজ ভেজে সাথে মুরগি , আদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।

– মুরগি কশিয়ে ভাজা হলে এতে টমেটো ,কালো গোলমরিচ গুড়া, লাল মরিচ গুঁড়ো দিয়ে হালকা মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন, কোনো পানি দেবার দরকার নেই।

– ৫ মিনিট রান্না করে তাতে কাঁচা মরিচ দিয়ে প্যান ঢেকে দিয়ে ১৫ মিনিট রান্না করুন।

– চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও ৫ মিনিট রাখুন ।

– ধনিয়া পাতা ও আদা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.