প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ ওর আম্মু বলছে মেনে নিবেন না রিলেশনটা…..
আমার নাম রাসেল। বয়স ২০।আমি একটি মেয়েকে ভালবাসি। জি এফ এর বয়স ১৬। আমাদের রিলেশনটা ১বছর হয়েছে।এর আগে আমি তার সাথে মেসেজে কথা বলতাম। ৩ বছর ধরে ওর সাথে আমার পরিচয়। রিলেশনের আগে ও আমার সাথে ফোনে কথা বলেনি। কথা বলতে বললে বলত যে ফ্যামিলি মেনেজ হলে বলবে। রিলেশনের পর ও আমার সাথে শুধু ৪ বার ফোনে কথা বলেছে । একদিন ওর সাথে আমার ঝগড়া হয়। ঝগড়াটা হয় আমি ওর ফেসবুকের পাসওয়ার্ড জানতাম। একদিন আমি ওর একটা ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দেই। এটার জন্য ও আমাকে অনেক কথা বলেছে। এরপর আমি আর মেসেজের রিপ্লাই দি নাই। সেই জন্য ও অনেক কান্না করছিল বাসায়।এরপর ওর আম্মু জিজ্ঞেস করে কেন কান্না করছে। তখন ও রিলেশনের কথা বলে।এরপর ওর আম্মু বলেছিল যে আমরা প্রস্তাব দিলে দেখবেন।
ওর চাওয়া হল, হয় ওর সাথে সেক্স করতে হবে নয়ত পুনরায় রিলেশন করতে হবে…
এরপর আমি মেসেজ দিলে উনি পড়তেন। আমার ফ্যামিলি রিলেশনটা মেনে নিয়েছে। কারন আমি কিছু দিনের মধ্যে বিদেশ চলে যাব।এর পর ৪বছর পর এসে বিয়ে করবো। আমার ফ্যামিলিতে আমি আমার মা এবং দাদি আছে। বাবা মারা গেছে।তাদের দেখার জন্য আমাকে তাড়াতাড়ি বিয়ে করাবেন।তাই আমি রিলেশন এর কথা ফ্যামিলিতে জানাই।তারা মেনে নেন। গত ১মাস আগে আমি আমার ফ্যামিলির সাথে ওর আম্মুকে কথা বলতে বলি। কিন্তু ওর আম্মু বলছে মেনে নিবেন না রিলেশনটা।ওর আম্মু জানে আমার ফ্যামিলি মেনে নিয়েছে সম্পর্কটা।আমি ওর আম্মুর সাথে কথা বলেছি। উনি বলছেন যে ওনারা গরিব,আমাদের সাথে ওনাদের মিলে না। আমার ভাই নেই এটাই আসল সমস্যা বলছেন উনি।আরও বলছেন আমাকে নাকি ছেলের মত দেখেন। এখন আমি কিভাবে ওর আম্মুকে মানাবো???ভাইয়া আমাকে একটা সাহায্য করেন। আমি এখন কি করবো??? মেয়েটা কোনো ভাবেই ফ্যামিলির উপর কথা বলবে না। ওর ফ্যামিলি কেও আমাকেই মানাতে হবে।আমি জানি ও ফ্যামিলির পর আমাকেই ভালবাসে। এর অনেক প্রমান আছে আমার কাছে। অনেক ভাবে সেটা আমি বুঝতে পেরেছি। প্লিজ ভাইয়া আমাকে সাহায্য করুন কিভাবে ওর আম্মুকে মানাবো????
রিলেশন হওয়ার পর জিজ্ঞাসা করি যে তোমার আগের bf সাথে sex করছো কিনা – সে বলে…. বিস্তারিত পড়ুন
আপনার ডক্টরের উত্তরঃ আপনি মেয়েটির মা কে আপনার ফ্যামিলিতে প্রস্তাব দিতে বলেছেন। এটা মনে হয় উনি পছন্দ করেন নি । উনি চাচ্ছেন আপনার ফ্যামিলি থেকেই প্রস্তাব টা আসুক। তাই প্রস্তাব পাঠানোর উদ্দ্যোগটা আপনাকেই নিতে হবে। এই ব্যাপারে মা এবং দাদীর সাথে কথা বলেন। আপনার মা বিয়ের প্রস্তাব দিলে উনি অবশ্যই রাজি হবেন।
