প্রশ্নঃ আমার স্বামীর সাথে যখন ফোনে আমি কথা বলি তখন আমার সাদাস্রাব বাহির হয়। এই অবস্থায় আমি ধুয়ে ফেলে নামাজ পড়তে পারবো কি ??
উত্তরঃ এই অবস্থায় উক্ত স্থায় ধুয়ে অযু করে নিলে নামায হবে এর জন্য গোসল করা লাগবে না। আর এটা সাদাস্রাব নয়। যৌন উত্তেজনা জাগলে যে রস বের হয় এটা সেই রস। কাম রস কি? সেই সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
নারীদের সাদাস্রাবঃ মেয়েদেরর্ মাসিক বা ঋতুস্রাব একটা স্বাভাবিক প্রক্রিয়া।যা একটি নির্দিষ্ট বয়স পেরোনোর পর নির্দষ্ট সময় অন্তর অন্তর চলতে থাকে এবং এটা নির্দষ্ট বয়স শেষে আবার এই প্রক্রিয়া বন্ধ হয়।তবে অনেক মেয়েদের স্বাভাবিকভাবে ঋতুস্রাব প্রক্রিয়া নাও চলতে পারে। যাদের স্ববাবিকভাবে ঋতুস্রাব হয় না তারা জেনে নিন অনিয়মিত ঋতুস্রাবের ১১ টি ভেষজ চিকিৎসা ।অনেকের আবার অতিররিক্ত period pain হয়। তবে আপনার ডক্টর bangla health tips এর আজকের টিপসটি হলো নারীদের সাদাস্রাব এর লক্ষন এবং প্রতিরোধের উপায় সমূহ নিয়ে। মেয়েদের অতিরিক্ত এবং দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব খুব বিব্রতকর এবং জরায়ুর মুখে ইনফেকশন হওয়ার অন্যতম কারন তা নিশ্চই জানি।।আপনার যৌন স্বাস্থ্যের সমতা রক্ষা করার জন্য, সাদাস্রাব খুব গুরুত্বপূর্ণ। তবে সাদাস্রাব এর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সেটি ইনফেকশনের কারনও হতে পারে। স্বাভাবিক ভাবে মেয়েদের ১৩-১৯ বছরের , সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশুর (এস্ট্রজেন হরমোন এর জন্য), প্রেগনেন্সির সময় স্বাভাবিক সাদাস্রাব হয়। অতিরিক্ত মাত্রায় সাদাস্রাবের বহু কারণ রয়েছে। জেনে নিন মহিলাদের সাদাস্রাব কেন হয়?
অতিরিক্ত সাদাস্রাব-এর কারণ ও লক্ষন সমূহঃ
১। জরায়ুতে ব্যাকটেরিয়া জন্মালে। জরায়ু সব সময় ভেজা থাকে, তাই তাড়াতাড়ি ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে।
২। ছোঁয়াচে যৌন রোগ।
৩। ইস্ট এর সংক্রামন ঘটলে।
৪। অতিরিক্ত সাদা স্রাব-এ কোমরে ব্যথা করে,
৫।গন্ধ যুক্ত সাদাস্রাব নিঃসরণ।
৬। তলপেট ভারি হয়ে থাকা।
৭। শরীর দুর্বল লাগা।
৮। চোখের নিচ গর্ত ও কালো হয়ে যাওয়া।
৯। বদ হজম।
১০। জরায়ুতে চুলকানি অথবা জ্বালাপোড়া।
১১। আন্ডার গার্মেন্টস এ দাগ লেগে থাকা।
১২। মুখের মলিনতা নষ্ট হয়ে যাওয়া।
সাদাস্রাব প্রতিরোধে করনীয়ঃ
১। কখনও অনেক সময়ের জন্য খালি পেটে থাকা যাবে না।
২। খুব বেশি জরায়ু চুলকালে কুসুম গরম পানিতে লবন দিয়ে, জরায়ুর মুখ ভালো করে ধুতে হবে।
৩। জরায়ুর মুখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মনে রাখতে হবে জরায়ুর মুখ ভেজা থাকে বলেই বেশি ইনফেকশন হয়। নারীদের গোপনাঙ্গ সুস্থ্য ও সুন্দর রাখবে যে ৫ টি খাবার জেনে নিন
৪। স্যানিটারি ন্যাপকিন ৫ ঘণ্টা অন্তর অন্তর বদলাতে হবে।
সাদাস্রাব এর জন্য ডায়েটঃ
১। প্রতিদিন ২ চামচ টক দই খান।
২। ভাজাপোড়া খাওয়া একদমই বাদ দিতে হবে।
৩। অ্যালার্জি যুক্ত খাবার পরিহার করতে হবে।
