রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে উদ্ধার অভিযানের ভিডিও ইউটিউবে পাওয়া গেছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে।
শনিবার সকালে অভিযান চালিয়ে ১৩জনকে জীবিত এবং ২০ মৃতদেহ উদ্ধার করে যৌথবাহিনী। অভিযানের সময় ৬ হামলাকারী নিহত হন এবং একজনকে আটক করা হয়