ঘরে বসে হারবাল ড্রাই ফেস ওয়াশ তৈরির উপায়[

ত্বকের যত্নে আমরা কত ধরনের ফেস ওয়াশ ব্যাবহার করি। ফেস ওয়াশ সাধারণত তরল হয়ে থাকে। আজ থাকছে ড্রাই ফেস ওয়াশ তৈরির পদ্ধতি। আসুন জেনে নেই কিভাবে বানাবেন এই ঘরোয়া হারবাল ড্রাই ফেস ওয়াশ।

ফেস ওয়াশ

হারবাল ড্রাই ফেস ওয়াশ তৈরীর উপকরণঃ

• বেসন -দেড় কাপ
• আতপ চালের গুঁড়া-১/৪ কাপ
• মিল্ক পাউডার-১/৪ কাপ
• হলুদ গুঁড়া-১ চা চামচ
• গ্লুকোজ পাউডার-১/৮ কাপ
• লাল আটা বা ময়দা-১/২ কাপ
• কাঠ বাদাম গুঁড়া-২ টেবিল চামচ (না দিলেও চলবে)
• নিমপাতা গুঁড়া-১ টেবিল চামচ (যাদের ব্রণের সমস্যা আছে শুধু তারা ব্যবহার করবেন)
• পরিষ্কার এয়ার টাইট পাত্র।

প্রণালীঃ

*যে সব উপকরণের কথা বলা হয়েছে সেগুলো আলাদা আলাদা পাত্রে রাখুন। সব উপাদান যেন মিহি ও পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখবেন।

*তারপর একটা বড় পাত্রে সব গুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন।

*তারপর এয়ার টাইট পাত্রে সংগ্রহ করুন। খেয়াল রাখবেন বাতাস ও পানির সংস্পর্শে যেন না আসে, শুকনো জায়াগার রেখে দিন।

*প্রতিদিন মুখ ধোয়ার সময় পানি/গোলাপ পানি (তৈলাক্ত ত্বক হলে) অথবা কাঁচা দুধ (শুষ্ক ত্বক হলে) দিয়ে গুলিয়ে ফেস ওয়াশের মত ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ফেস প্যা্কের মত লাগিয়ে রাখার দরকার নাই

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.