স্মোকি আই বা ধোঁয়াশা চোখের সাজের ধাপগুলো জেনে নিন

অনেকেই সঠিকভাবে স্মোকি আই মেইকআপ করতে জানেন না। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর ডটকো ডটইউকে’তে প্রকাশিত একটি প্রতিবেদনে স্মোকি আই লুক তৈরির কিছু সহজ ধাপ তুলে ধরা হয়।

স্মোকি

স্মোকি আই বা ধোঁয়াশা চোখের সাজের ধাপগুলো জেনে নিন

– স্মোকি আইয়ের মূল হল হালকা এবং গাঢ় রংয়ের আইশ্যাডোর সঠিক ব্যবহার। আর স্মোকি আইয়ের ক্ষেত্রে ব্যবহৃত শ্যাডোগুলো যেন নিখুঁতভাবে ব্লেন্ড করা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
– স্মোকি আইয়ের জন্য কাছাকাছি শেইডের হালকা থেকে গাঢ় তিনটি আইশ্যাডো রং বেছে নিতে হবে।
– চোখে লিড বা পাপড়ির উপরে শ্যাডো ব্যবহারের শুরুতে সব থেকে হালকা রংয়ের শ্যাডো বেইজ হিসেবে ব্যবহার করতে হবে। এরপর লিডের উপরে বা ক্রিজ অংশে অ্যাশ বা মাঝারি রংয়ের শ্যাডো লাগাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন হালকা রংয়ের সঙ্গে গাঢ় শেইড ভালো মতো মিশে যায়।
– এরপর চোখের বাইরের কোণায় সব থেকে গাঢ় রংটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন অন্য রং দু’টির সঙ্গে গাঢ় রংটি ভালোভাবে মিশে যায়।

স্মোকি

– আর চোখের ভিতরের কোণায় উপরে এবং নিচে হালকা রংয়ের শ্যাডো ব্যবহার করতে হবে। এতে চোখ উজ্জ্বল ও বড় দেখাবে।

স্মোকি

– তাছাড়া স্মোকি ভাবটা আরও গাঢ় করতে চাইলে আইলাইনারের রেখা টেনে সেটা ঘষে ছড়িয়ে দেওয়া যেতে পারে। চোখের উপরের সঙ্গে মিলিয়ে নিতে চোখের নিচেও কাজল টেনে হালকা আইশ্যাডোটি একটি ব্রাশে নিয়ে চোখের নিচের লাইনার বা কাজলে হালকা স্মাজ করে বা হালকা লেপটে দিতে হবে।
– সব শেষে চোখের পাপড়িতে মাশকারা লাগিয়ে নিতে হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.