প্রশ্নঃ আমি অনেকদিন যাবত পেটের সমস্যায় ভুগছি। কখনো পেটে মোচড় দিয়ে ব্যথা, কখনো পাতলা পায়খানা আবার কখনো কষা। আবার কোনো কোনো সময় পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, খাবারেও রুচি নেই। পেটের সমস্যায় সমাধান কী?
পেটের সমস্যায় করণীয় কি
উত্তরঃ আপনার খাদ্যাভাস বদলান। নিয়মিত প্রচুর পানি খাবেন সাথে শাকসবজি। যে সকল খাবারে সমস্যা হয় তা পরিহার করুন। বাইরের ভাজা পোড়া এবং ফাস্টফুড না খেয়ে বাসার স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। খাবারে তেল ও মসলা কম খাবেন। রুচির জন্য ডমপিরিডন গ্রুপের ট্যাবলেট ১০ মিগ্রা খাবার আগে খেতে পারেন। আপনি দ্রুত একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এর কাছে পরামর্শ নিন। ধন্যবাদ
যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডা: তৌহিদ হোসেন রোমেল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
