বয়স কমাতে লিচুর ব্যবহার

বয়স কে ধরে রাখা যায় না। কিন্তু কেউই চায়না তার ওপর বয়স এর ছাপ পরুক। মাঝে মাঝে ত্বকে বলি রেখা দেখা দিয়ে দুশ্চিন্তাটা আরো বাড়িয়ে দেয়। আপনি কি জানেন আপনার হাতের কাছেই একটি জিনিস আছে যা দিয়ে আপনার বয়স কে ৪-৫ বছর কমিয়ে দিতে পারেন। এটি একটি ফল, যার নাম লিচু। গ্রীষ্মের এইসময়টিতে প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায়। লিচু সম্বন্ধে আরো জানতে পুরো লেখাটিই পড়ুন।

বয়সবয়স কমাতে লিচুর ব্যবহার

লিচুতে প্রচুর এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম রয়েছে। এরা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে ত্বকের যৌবন ধরে রাখে।লিচুর এই উপাদানগুলো কাজ করে মুখের শুষ্কভাব দূর করতে, কপালের ভাজ পরা, ঠোটের চারপাশের বলি রেখা, গলা এবং বুকের পিগমেন্টেশন দূর করতেও ভূমিকা রাখে। ত্বকের তৈলাকাততা দূর করে বিধায়, লিচু খেলে ব্রণের উপদ্রবও কমে।
এই তো গেল লিচু খাওয়ার উপকারীতার কথা, লিচু দিয়ে একধরণের ফেসিয়াল মাস্কও তৈরী করা যায়।
৩টি লিচু ব্লেন্ড করে এর সাথে ২ চা চামচ টক দই এবং ১ চা চামচ আটা যোগ করে মিশিয়ে নিলে একটি ফেস মাস্ক তৈরী হবে। সারা মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি চমৎকার ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। সপ্তাহে তিন চারবার এটি ব্যবহার করলে ধীরে ধীরে নিজেকে ৪-৫ বছর কম বয়সী মনে হতে পারে।

 

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.