আমার দীর্ঘদিন ধরে সাদা আমাশয়। এর জন্য বহুদিন ধরে ওষুধ খাচ্ছি। কিন্তু রোগ ছাড়ছে না। আমার হজম শক্তি কম। যা খাই প্রায় তাই বের হয়ে যায়। নিয়মিত আদা খাই কাজ হয় না। এছাড়াও নিয়মিত গ্যাসের ওষুধ খাই। আমার দিন দিন স্বাস্থ্য হানি হচ্ছে। কী করব?
সাদা আমাশয়
সাদা আমাশয় বলতে কি বুঝাচ্ছেন তা বোধগম্য না। এক্ষেত্রে বিস্তারিত জানালে ভাল হত। কি কি ওষুধ খেয়েছেন, কী চিকিৎসা করেছেন তাও বলেননি। নিয়মিত প্রচুর পানি ও শাকসবজি খান।লেবু, ডাব, চিড়া, বিচি কলা, ইসপগুল খাবেন । তেলে ভাজা, ডাল, শাচি লাউ খাবার থেকে বিরত থাকুন ।। যে সকল খাদ্য হজমে সমস্যা তা এড়িয়ে চলুন। একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এর কাছে দেখিয়ে পরামর্শ নিন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডা: তৌহিদ হোসেন রোমেল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
