প্রশ্নঃ আমি একজন মেয়ে। আমার কোমরের একদম নিচের হাড় উঁচু হয়ে গিয়েছে। আমি কোনো প্রকার শক্ত জায়গায় সোজা হয়ে শুতে পারি না। সোজা হয়ে শুতে গেলে ব্যথা লাগে। এভাবে হাঁটা চলা, ওঠা-বসাতে কোনো সমস্যা হয় না। কোনো প্রকার ব্যথাও হয় না। আমার বয়স ২৩ বছর। এই সমস্যা তিন বছর যাবত হচ্ছে, কী করব।
উত্তরঃ কোমরের হাড় কিভাবে কোনদিকে উঁচু আপনি বলেন নি। আপনি একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে দেখান। উনি আপনার প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডা: তৌহিদ হোসেন রোমেল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
