মেডিকেল আমার জন্য নয় সেটা বাবা বুঝলই না…

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ মেডিকেল আমার জন্য নয় সেটা বাবা বুঝলই না

 

সময় হলেই/ মনে পরলেই এই পেইজ থেকে ঘুরে যাই!!! আজ আমার জীবনের চরম হতাশার কথা বলব!!! আমার আইডিটা হাইড রাখবেন প্লিজ….

মেডিকেল

আমি একজন মেডিকেল স্টুডেন্ট! বাবা মা এর স্বপ্ন পূরন করেছি! কিন্তু নিজেই এখন হিমসিম খেয়ে যাচ্ছি আর খুব হতাশায় ভুগছি!! এখানে ভর্তি হওয়ার আগে অনেক বার বাবা কে বলছি যে – আমি ইঞ্জিনিয়ারিং পড়ব! টিকেও ছিলাম কিন্তু আমাকে ভর্তি করা হল এই কারাগার এ! মেডিকেল আমার জন্য নয় সেটা বাবা বুঝলই না ! আমি যে পারিনা তাও না! পড়ায় আনন্দ পাইনা! যদি আমার ইচ্ছানুযায়ী পড়তে দিত তাহলে হয়তো এই হতাশায় ভুগতে হতো না !

যাই হোক, 1st year পাশ করলাম! 2nd year এ এসে ফেইল করলাম এবং ২য় বারের মত পরীক্ষা দিলাম! কিন্তু কেন জানি মনে হচ্ছে আবার ফেইল করব! বলে রাখা ভালো আমার writing skill অনেক ভালো কিন্তু আমি মৌখিক কিছু সহজে বলতে পারিনা! এখন পড়াশুনায় মনোযোগ দিতে পারছিনা! আর পড়তে বসলে প্রচন্ড মাথাব্যথা করে ,এত্ত চাপ নিতে পারিনা! এবার যদি পরীক্ষায় ফেইল করি আমি কিছু একটা করেই ফেলব !! ভাল্লাগেনা এত চাপ টেনশন!!!

আমি কিভাবে এসব হতাশা থেকে মুক্ত হতে পারি প্লিজ কিছু জানান !যখনি ফেইলের কথা মাথায় আসে আমি কেমন পাগল প্রায় হয়ে যাই.. প্রচুর টেনশন আর হতাশায় ভুগি!! ইচ্ছে করে মরে যাই!!! রাতে এই চিন্তায় ঘুমাতেও পারিনা!!

 

আপনার ডক্টরের উত্তরঃ  অবশ্যই যে কাজে আমরা উৎসাহ পাই সে কাজটাই আমাদের করা উচিত। সেটা চাকুরী , ব্যাবসা, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং অথবা যেকোন পড়ালেখা হতে পারে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন , কিন্তু বাবা আপনাকে মেডিকেল ভর্তি করালো। —- সন্দেহ নেই বাবা ভূল করেছেন তথাপি চিন্তা করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে কতজন ই বা তাদের পছন্দের সাবজেক্ট এ পড়তে পারে !!! ভার্সিটির কথাই চিন্তা করুন, কেউ ফার্মেসীতে ভর্তির টার্গেট নিয়ে ভর্তি পরীক্ষা দিল অথচ রেজাল্টের পর দেখা গেল সে প্রানীবিদ্যা অথবা ফিসারিজ এ চান্স পেয়েছে !!! তাই বলে কি সে পড়াশোনা ছেড়ে দেয় ? সে ঠিকই নিচের দিকের সাবজেক্ট এ পড়েই জীবনে সাইন করে। –এসব কোন গল্প নয়, আমার নিজের চোখে দেখা। আমার ক্ষেত্রেও তাই হয়েছে ।

তাছাড়া আজকাল ইঞ্জিনিয়ারিং পড়েও ব্যাংকে চাকুরী করছে অনেকেই !! — জানেন নিশ্চই সেটা। তাই আপনার ইচ্ছার বিরুদ্ধে বাবা মেডিকেলে ভর্তি করিয়েছে বলেই যে আপনার লাইফ শেষ এটা কেন ভাবছেন?? তবে হ্যা হয়ত সেখানে উৎসাহের কিছুটা ঘাটতি থাকবে ,তাই বলে ফেল করতে হবে !!! ?? এখনও সময় আছে, নিজেকে বোঝান। হয়তো এমন সময় ভবিষ্যতে আসবে যখন আপনার বাবার সিদ্ধান্তের প্রতি আপনার গর্ব হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

পাওয়ার ৩০ এবং টার্গেট ট্যাবলেট ২টার মধ্যে কোনটা দিয়ে বেশিসময় মিলন করা যাবে?

প্রশ্ন: পাওয়ার ৩০ এবং টার্গেট ট্যাবলেট ২টার মধ্যে কোনটা দিয়ে বেশিসময় যৌনমিলন করা যাবে? উত্তর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.