প্রশ্নঃ আমার বয়স ২৪ বছর। প্রথম বাচ্চা হওয়ার পর আমার জরায়ুতে সমস্যা হয়। দ্বিতীয় বাচ্চা হওয়ার পর আমার তল পেট বড় থেকে যায়। এখন বাচ্চার বয়স ১৬ মাস কিন্তু পেটের কোনো পরিবর্তন নেই। এখন আমি পেট কমাতে কী করতে পারি?
আপনার ডক্টরের উত্তরঃ সিজার পরবর্তী মেদ খুবই সাধারণ একটা ঘটনা। আমাদের সামান্য অবহেলা এর প্রধান কারণ। বাচ্চাকে ফিডিং দেওয়ার কারণে এখন সবাই একটু বেশি খাওয়া দাওয়া করে থাকেন,যা প্রসবের পরে ঢিলেঢালা চামড়ার নীচের মেদ দ্রুত বাড়িয়ে দেয়। আপনার উচিত দুইবেলা আধ ঘন্টা জোরে হাঁটা, পেটে হালকা সেঁক নেয়া, টাইট আন্ডার গার্মেন্টস পরা যা রাতে খুলে ফেলবেন। এটা একটু সাইজে বড় হয় যা পেটের অনেক অংশ ঢেকে ও চাপিয়ে রাখে। ভাল ব্রান্ডের হলে তেমন কোন সমস্যা হয় না। কিছু ভাল যোগাসন আছে যা তল পেট থেকে অতিরিক্ত মেদ দূর করতে সহায়তা করে। চাইলে এগুলো ইউটিউব থেকে দেখে নিয়ে অনুশীলন করতে পারেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
সুলতানা পারভীন
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর , পাবনা।
