মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন মেয়েরা। কিন্তু কেন, ভ্যাজাইনিমাস নয়তো?

অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের মনে সঙ্গীর সাথে মিলনে প্রচণ্ড ইচ্ছা থাকলেও তারা মিলনের সময়ই হারাচ্ছেন তাদের ইচ্ছা। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন চরম সুখ প্রাপ্তিতে। তাহলে আপনি কি ‘ভ্যাজাইনিমাস’-এর শিকার?

মিলনে অনিচ্ছা

মেয়েদের ক্ষেত্রেই এই অসুবিধা দেখা দেয়। মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও, মহিলার ক্ষেত্রে শেষ পর্যন্ত যোনিই বাঁধা হয়ে দাঁড়ায়। যোনির বাইরে পেশীতন্ত্রের অনৈচ্ছিক সঙ্কোচের কারণে যোনির ভেতরে প্রাচীরের মতো বাধার সৃষ্টি হয়। ফলে পেনিট্রেশনে বাধার সৃষ্টি হয়। অনেকক্ষেত্রে আবার পেনিট্রেশনের সময় অসহ্য যন্ত্রণা হয়। তাই অনেকেই ভয়ে সেক্স এড়িয়ে চলেন। এককথায় পেনিট্রেশনে বাধা ‘ভ্যাজাইনিমাস’-এর লক্ষ্মণ।

* কেন হয়:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক সংক্রমণ, দুই ভয়। সাধারণত এই দুটি কারণেই মেয়েরা ‘ভ্যাজাইনিমাস’-এর শিকার হয়ে থাকেন। সংক্রমণ মানে যোনির ক্ষয়িষ্ণুতা, যোনিতে পেশীর বৃদ্ধি কিংবা এন্ড্রোমেট্রিওসিসের ফলে মেয়েদের এই অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার অনেকক্ষেত্রে ভয়। অনেকের ধারনায় থাকা পেনিট্রেশনে প্রচণ্ড ব্যথা হয়। আর এই ভয় অনেকের মস্তিষ্কে বাসা বাঁধে। আবার অনেক সময় অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ভয়েও এমটা হয়ে থাকে।

* মুক্তির উপায়:
দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। কারণ ‘ভ্যাজাইনিমাস’ হতে পারে আপনার সুখী দাম্পত্যের শত্রু। আর লজ্জা না পেয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। সেই সঙ্গে বাড়িতে কিছু শরীরচর্চা করুন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

গোপন

শরীরের গোপন স্থানের কালো ছোপ দূর করার ৮টি উপায় জেনে নিন

শরীরের গোপন ভাঁজগুলিতে কালো ছোপ কি আপনাকে অস্বস্তিতে ফেলে একান্ত ব্যক্তিগত মুহূর্তে? গরম আসছে। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.